কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১০:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রলীগের হাতুড়ি পড়েছিল সমন্বয়ক নুসরাতের ওপর!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। পুরোনো ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম। পুরোনো ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, আমার জীবনে ছাত্রলীগের হাতুড়ির মার আর রাজনৈতিক পথচলা দুটোই একসঙ্গে শুরু হয়েছিল ‘সাত কলেজ অধিভুক্তি বাতিল’ আন্দোলনের মাধ্যমে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার জীবনে ছাত্রলীগের হাতুড়ির মার আর রাজনৈতিক পথচলা দুটোই একসঙ্গে শুরু হয়েছিল ‘সাত কলেজ অধিভুক্তি বাতিল’ আন্দোলনের মাধ্যমে। এত বছরে পদ্মা-মেঘনায় কত পানি বয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত ঘটনা ঘটে গেল! হাসিনার বিষদাঁত উপড়ে গেলেও এই দুর্ভোগ শেষ হয়নি এত দিনেও।

এ সমন্বয়ক আরও বলেন, ‘অতঃপর গতকাল ঘটে গেল বেদনাদায়ক সংঘর্ষ! দুই প্রতিষ্ঠানেই আমাদের খুব কাছের ভাই-বন্ধুরা আহত হয়েছেন! এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যারা ষড়যন্ত্র করে ঘটালেন, আপনাদের হিসাবটা সময় নেবে!’

তিনি বলেন, ‘এত দুর্ভোগের পর অবশেষে আসছে সমাধান। ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীরা আমাদের ভাইবোন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের মতো তারা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে। কিন্তু প্রশাসনিক জালে জড়িয়ে কোনো পক্ষ আর হেনস্তা হবে না।’

নুসরাত তাবাসসুম বলেন, কোনো রকম ষড়যন্ত্র বা প্রশাসনিক প্যাঁচাল দিয়ে এদের মধ্যে বিভেদ বা অশান্তি সৃষ্টির চেষ্টা হলে আপনারা তা রুখে দেবেন। হক এবং বাতিলের তফাৎ হবে ঐক্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X