কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসনাত আবদুল্লাহকে নিয়ে অপপ্রচার’

জুলাইয়ের আন্দোলনে বক্তব্য দেওয়ার সময় হাসনাত-সারজিসসহ অন্যরা। ছবি : সংগৃহীত
জুলাইয়ের আন্দোলনে বক্তব্য দেওয়ার সময় হাসনাত-সারজিসসহ অন্যরা। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ভারতের দালাল প্রবেশ করেছে’।

তবে এমন কোনো কথা হাসনাত আব্দুল্লাহ বলেননি বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে তারা এ তথ্য জানায়।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ভারতের দালাল প্রবেশ করেছে’ শীর্ষক কোনো মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি বরং, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত হাসনাত আবদুল্লাহর জাতীয় ইস্যুতে করা মন্তব্যগুলো গণমাধ্যমে প্রকাশ হয়।

আলোচিত ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহর যে ছবি ব্যবহার করা হয়েছে, তার বিষয়ে অনুসন্ধানে ২০২৪ সালের ৯ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে ‘নিহতদের জাতীয় বীরের মর্যাদা দেয়া হবে : সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। Hasnat Abdullah | ATN News’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

ওই ভিডিওতে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা ও স্বীকৃতি সংক্রান্ত আলোচনা করা হলেও ভারতের বিষয়ে কোনো মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি।

রিউমর স্ক্যানার বলছে, সুতরাং ‘অন্তর্বর্তী সরকারের মধ্যে ভারতের দালাল প্রবেশ করেছে’ শীর্ষক মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১০

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১১

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১৪

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৭

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৮

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X