কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার মৃত্যুর গুজব, যা জানা গেল

শেখ হাসিনার মৃত্যুর তথ্যটি গুজব। ছবি : সংগৃহীত
শেখ হাসিনার মৃত্যুর তথ্যটি গুজব। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে রিউমর স্ক্যানার বলছে, শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা।

রিউমর স্ক্যানারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে নানা তথ্য প্রচার হয়ে আসছে৷ এরই প্রেক্ষিতে গত ৩০ জানুয়ারি থেকে ‘শেখ হাসিনা আজ রাত ভারতের সময় ২টা ৩০ মিনিটে মারা যান’ শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে৷ এটি দাবি সঠিক নয়।

এতে বলা হয়, রিউমর স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে। সর্বপ্রথম পোস্টটি গত ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়। তবে, পোস্টগুলোতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাননি তারা। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে গত ৩০ জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। দলটির বিভিন্ন কার্যক্রমের তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি৷

এছাড়া, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় বলে দাবি জানানো হয়। তবে সেখানে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি কেউ।

সুতরাং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X