মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা বন্ধ করে থুতু ছিটিয়েছিলেন শেখ হাসিনা’

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন‌, আমরা বিচারের সমস্ত প্যারামিটার ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করছি। আমরা এই বিচারকে কখনো কলঙ্কিত করে শহীদের আত্মার কাছে চিরঋণী হয়ে থাকতে চাই না। যেসব অপরাধ সংঘটিত হয়েছে, আপনারা যদি অপরাধীদের সম্পৃক্তের কথা শোনেন তাহলে গায়ের লোম শিউরে উঠবে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। তাদের মধ্যে যারা বেঁচে ছিলেন তাদের অনেকেই পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছিল। সে সময় হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৎকালিন ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। সেখানে সমস্ত মিডিয়ার প্রবেশ বন্ধ করে ভেতরে ঢুকে আর্তনাদ করা অসুস্থ, পঙ্গু, গুলিবিদ্ধ মানুষের ওপরে থুতু ছিটিয়েছিলেন শেখ হাসিনা।

সোমবার (৩০ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বার ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ডাক্তার ও নার্সদের বলা হয় জুলাই বিপ্লবে আহতরা যেন চিকিৎসা না পায়। আমরা এমন একটি কালো অধ্যায় পার করে এসেছি। ওখানে যাদের সাথে এ আচরণ করা হয়েছে তারাসহ প্রত্যক্ষদর্শী ডাক্তার-নার্সরাও সাক্ষী দিতে প্রস্তুত।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের বিচার বিভাগকে হত্যার মহা ভিলেন ছিলেন কুলাঙ্গার জাস্টিস এবিএম খায়রুল হক। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে দিনের ভোট রাতে কাস্ট করার কালচার চালু হয়েছিল। এই সংশোধনের রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ হয়েছে। দেশে অবিচারের বীজ বপন করা হয়েছে। দেশে খুনের রাজনীতি চালু হয়েছে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- মানুষের এ অধিকারকে চিরতরে নির্বাসনে পাঠানোর প্রচেষ্টা চালানো হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা ও দায়রা জজ খাদেম উল কায়েস, ব্যারিস্টার রাগীব র‌উফ চৌধুরী, নারী ও শিশু ট্রাইব্যুনালের জজ এনায়েত কবির সরকার, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গির হোসেনসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১১

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১২

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৩

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৪

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৫

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৬

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৭

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৮

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৯

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

২০
X