কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০২:৩৯ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
রিউমর স্ক্যানারের প্রতিবেদন

মির্জা ফখরুল স্ট্রোক করেছেন দাবিটি মিথ্যা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ট্রোক করেছেন- এমন একটি দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটি ফেসবুকে ইতোমধ্যে সাত লক্ষাধিকবার দেখা হয়েছে এবং বহু ব্যবহারকারী এই দাবিকে সত্য বলে ধরে নিয়ে শেয়ার করছেন। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, এই দাবি পুরোপুরি মিথ্যা এবং ভিডিওটি সাম্প্রতিক নয়।

এ বিষয়ে সোমবার (০৯ জুন) রিউমর স্ক্যানার তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে জানা যায়, ভিডিওটি ২০২৫ সালের নয় বরং ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনার। মির্জা ফখরুলের সেই পুরোনো ভিডিওকেই নতুন করে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজসহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৬ ডিসেম্বরের ভিডিওটি পাওয়া যায়, যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে, সেদিন বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। তাকে তাৎক্ষণিকভাবে সাভার সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। একাধিক গণমাধ্যমেও ওই ঘটনার সময়কার খবর প্রকাশিত হয়েছিল, যা নিশ্চিত করে যে এই ভিডিওটি প্রায় ছয় মাস পুরোনো।

পরবর্তী অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক সাইফুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তিনি স্ট্রোক করেছেন। বিষয়টি দেখে আমি ফখরুল ইসলামের বাসায় খবর নিয়ে জেনেছি যে তিনি সুস্থ আছেন এবং এই মুহূর্তে বাসাতেই আছেন।

সব মিলিয়ে একটি পুরোনো ভিডিওকে ভুলভাবে উপস্থাপন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি স্ট্রোক করেছেন- এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, এই দাবিটি ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। সাধারণ নাগরিকদের গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়া ফেলেছে ‘আহত ফুলের গল্প’, প্রশংসায় রিয়া-তন্ময়

তুরাগে বস্তাবন্দি মরদেহ / হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, হত্যার রহস্য উদঘাটন

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

জ্বালানি ও বিদ্যুৎ সংকটে অন্ধকারে ডুবছে কিউবা

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯

গুচ্ছে প্রথম পর্যায়ে মনোনীতদের প্রাথমিক ভর্তি শুরু ৭ জুন

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রামিসা হত্যা / দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করা হবে: ডেপুটি স্পিকার

মাটি ও পরিবেশ বিবেচনা করে গাছ লাগাতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে : আসিফ মাহমুদ 

১০

সমালোচনার মুখে ‘পানি ব্যবসা নিয়ে’ সিদ্ধান্ত বদলাল ফিফা

১১

বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে : তথ্য উপদেষ্টা

১২

ছয় নবজাতকের মৃত্যু : আদ-দ্বীন বন্ধের বিপক্ষে ভুক্তভোগী পরিবার

১৩

২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময়

১৪

যুবদল নেতার ওপর ককটেল হামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার 

১৫

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে : মির্জা ফখরুল

১৬

মেসির চোখে সেরা ব্রাজিল

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ২৪ নেতাকর্মী আটক

১৮

আগামী ১০-১১ জুন অনুষ্ঠিত হবে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো

১৯

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ

২০
X