কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
রিউমর স্ক্যানারের প্রতিবেদন

চিত্রনায়ক শাকিব খানের মৃত্যুর গুজব

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘শুটিং চলাকালীন ঢালিউড ‘সুপারস্টার শাকিব খান’ নিহত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে খবরটি সঠিক নয় জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক শাকিব খান মারা যাননি বরং কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ‘News Bangla’ নামক ব্লগস্পটে হোস্ট করা একটি ওয়েবসাইটে প্রকাশিত কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি প্রচার করা হয়েছে।

প্রচারিত দাবিগুলোর কিছু পোস্টের কমেন্টে তথ্যসূত্র হিসেবে ‘news6angla.site’ নামের একটি ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে সাইটটি ব্লগস্পট প্ল্যাটফর্মে তৈরি ও .site ডোমেইনে হোস্ট করা একটি ভুঁইফোড় ওয়েবসাইট হিসেবে প্রতীয়মান হয়েছে।

ওই লিংকে গিয়ে ‘শুটিং চলাকালীন এক্সিডেন্টে নিহত সাকিব’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে চিত্রনায়ক শাকিব খানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার দুপুরে রাজধানীর একটি স্টুডিওতে নতুন একটি অ্যাকশন সিনেমার দৃশ্যধারণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।’ উল্লেখ করা হয়, যেখানে সাকিব নামক ভিন্ন একজন অভিনেতার কথা বলা হয়েছে।

এছাড়া রিউমর স্ক্যানার দেশীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে শাকিব খানের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পায়নি বলে জানায়। প্রচারিত দাবিটি গত ০৩ জুন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালেও এই প্রতিবেদন প্রকাশের (০৪ জুন দুপুর) সময়েও শাকিব খানের ফেসবুক পেজে পোস্ট প্রকাশ হতে দেখা যায়।

সুতরাং, চিত্রনায়ক শাকিব খান শ্যুটিং চলাকালীন দুর্ঘটনায় মারা গেছে শীর্ষক তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X