মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যার ঘোষণা দিয়ে জিসাস নেত্রীর ফেসবুক পোস্ট

জিসাস নেত্রী শাবানা চৌধুরী। ছবি : কালবেলা
জিসাস নেত্রী শাবানা চৌধুরী। ছবি : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে আত্মহত্যার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন শাবানা চৌধুরী নামে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) স্থানীয় এক নারীনেত্রী।

মঙ্গলবার (১০ জুন) শাবানা চৌধুরীর তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে প্রেমে প্রতারিত হয়ে ওই পোস্ট দেন।

শাবানা চৌধুরী জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) হবিগঞ্জ জেলা কমিটির মহিলাবিষয়ক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া হবিগঞ্জ জেলার সেরা নারী উদ্যোক্তা হিসেবেও পুরস্কার প্রাপ্ত।তিনি উপজেলা চৌমুহনী ইউপির হরিণখোলা গ্রামের মৃত মতিউর রহমান মাস্টারের মেয়ে।

পোস্টে শাবানা চৌধুরী লেখেন, ‘এই মানুষটির জন্য আমি আজ রাতে নিজেকে শেষ করে দেব। সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর সহ্য করতে পারি না। আমার সব শেষ করে দিয়েছে এই মানুষটি।’

যোগাযোগ করা হলে শাবানা চৌধুরী প্রেমিকের নাম প্রকাশ না করার শর্তে কালবেলাকে জানান, ওই প্রেমিক তার সর্বস্ব কেড়ে নিয়ে গেছে। লাখ লাখ টাকাও তার আত্মসাৎ করেছে। তাকে ঋণগ্রস্ত বানিয়েছে। সে মানসিকভাবে এতই ভেঙে পড়েছে যে মৃত্যু ছাড়া তার কোনো পথ নেই।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মাধবপুরের মহিলাবিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম কালবেলাকে জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আত্মহত্যা কোনো সমাধান হতে পারে। না আমাদের পক্ষ থেকে যতটুকু মানসিক ও আইনি সাপোর্ট দেওয়া সম্ভব তা আমরা দেব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X