নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি মদসহ বাবা আটক, ছেলে পলাতক

মদসহ আটক নিবারণ দত্ত। ছবি : কালবেলা
মদসহ আটক নিবারণ দত্ত। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাড়ির মালিককে আটক করা হলেও তার ছেলে পলাতক।

শনিবার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সহকারী উপপরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি, হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বসতঘরে উপস্থিতি নিশ্চিত করে নিবারণ দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’র ২৫ বোতল (প্রতি বোতল ৩৭৫ মি.লি) এবং ‘রেড লেবেল স্কচ হুইস্কি’র ৮ বোতল উদ্ধার করা হয়। জব্দকৃত মদের পরিমাণ প্রায় ১২.৩৭৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে নিবারণ দত্ত জানান, তার ছেলে নিপুল দত্ত এই মদগুলো বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুত করে রাখেন এবং তিনি নিজে এ কাজে তাকে সহযোগিতা করছিলেন।

গ্রেপ্তারকৃত নিবারণ দত্তকে প্রাথমিক চিকিৎসা শেষে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X