নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ, এবার হেলপার গ্রেপ্তার

অভিযুক্ত হেলপার লিটন মিয়া। ছবি : সংগৃহীত
অভিযুক্ত হেলপার লিটন মিয়া। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের ঘটনায় বাসচালকের পর এবার অভিযুক্ত হেলপার লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৬ জুন) রাত ১২টার দিকে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার জালালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, ভুক্তভোগী তরুণী নিজেই নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাব্বিরকে প্রধান এবং লিটনকে দ্বিতীয় আসামি করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার লিটন মিয়া সিলেটের বিশ্বনাথ উপজেলার রশিদপুর গ্রামের নুরু মিয়ার ছেলে। বাসচালক সাব্বির মিয়াকে (২৭) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছ, ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বাসিন্দা হলেও তিনি ঢাকার তেজগাঁও এলাকায় পরিবারসহ বসবাস করতেন। রোববার ঢাকা থেকে দাদার বাড়ি বানিয়াচংয়ের উদ্দেশে বের হয়ে প্রথমে বিলাশ পরিবহনের একটি বাসে ওঠেন। ঘুমিয়ে পড়ায় শায়েস্তাগঞ্জে নামতে না পেরে বাসটি শেরপুরে চলে যায়। শেরপুরে থেকে ফের ‘মা এন্টারপ্রাইজ’ নামক বাসে করে নবীগঞ্জ হয়ে বানিয়াচংয়ের পথে রওনা দেন তিনি। যাত্রাপথে বিভিন্ন স্টপেজে যাত্রী নামা-ওঠার পর বাসটি ফাঁকা হয়ে যায়। শেরপুর এলাকায় পৌঁছালে বাসে একা থাকেন ওই তরুণী। এ সুযোগে প্রথমে হেলপার লিটন ও পরে চালক সাব্বির পালাক্রমে তাকে ধর্ষণ করে। পরে আউশকান্দি এলাকায় তার চিৎকারে স্থানীয়রা সেনাবাহিনী ও পুলিশকে খবর দেয়। নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকায় স্থানীয়রা বাসচালক সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে এবং তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং থানায় আটক আসামির সঙ্গে কথা বলেন। এরপর তিনি হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজখবর নেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ভুক্তভোগী ওই তরুণী বর্তমানে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

র‌্যাব জানিয়েছে, অভিযুক্ত লিটনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X