আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

আশ্বাসে বছর যায়, নদী গিলে খায় জীবনের সবটুকু

কালনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বহু বসতবাড়ি। ছবি : কালবেলা
কালনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বহু বসতবাড়ি। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা মৃত বাঁশি সূত্রধরের স্ত্রী সুনিতী রাণী সূত্রধর (৮৭)। বাড়ির পাশ দিয়ে বয়ে চলা স্রোতস্বিনী কালনী নদীর ভাঙনে নদীতে বিলীন হয়ে গেছে তার বাড়ি। নদীর পাড়ে বসে বারবার চোখ মুছছেন তিনি। মাত্র কয়েক মাস আগেও নিজের প্রয়াত স্বামীর ভিটায় বসবাস করছিলেন সুনিতী।

কালনী নদীর ভাঙনে নিজের বসতভিটা হারিয়ে এখন অন্যের বাড়িতে আশ্রিতা বয়োবৃদ্ধা সুনিতী রাণীর চোখে এখন কেবল বিষাদের জল। জীবনের শেষ সময়ে যেখানে নিজের বসতঘরে শান্তির নিঃশ্বাস নেওয়ার কথা সেই সময়ে সুনিতী রাণীর দিন কাটছে মানুষের বাড়ির আশ্রিতা হিসেবে। শুধু সুনিতী রাণীই নন, কালনী নদীর ভাঙনে বিগত অর্ধযুগে বসতভিটা হারিয়েছেন কাকাইলছেও ইউনিয়নের কালনীপাড়া, বদরপুর, নদীপুর, সৌলরী, মনিপুর, সাহানগরসহ অন্তত আট গ্রামের অন্তত পাঁচ শতাধিক পরিবার।

সুনিতী রাণী জানান, কয়েক মাসে আগে ঘরে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম। হঠাৎ ঘরের মেঝেতে ফাটল দেখা দিলে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই নদীতে চলে যায় বসতভিটা। এ সময়ে কোথায় যাব, শেষ বয়সে কীভাবে কাটবে বাকি দিন—সেই চিন্তায় এখন দিন কাটে।

স্থানীয়রা জানান, বিগত আড়াই বছর আগে কাকাইলছেও ইউনিয়নের নদী পাড়ের গ্রামগুলো বাঁচাতে কিছু অংশে জিও ব্যাগ ফেলা ছাড়া নদীভাঙন থেকে বাঁচাতে আর কোনো কাজই করা হয়নি। বছরের পর বছর আশ্বাস মিললেও অর্ধযুগেও নদী ভাঙনরোধে কোনো টেকসই প্রকল্প গ্রহণ না করায় প্রতিনিয়তই নিজেদের মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা গ্রামগুলোর সহস্রাধিক পরিবার।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এটি অনুমোদন হলেই শুরু করা হবে কাজ৷ বিগত ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ দুই অর্থবছরে আজমিরীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে ব্যয় করা হয়েছে ৩ কোটি টাকারও বেশি।

বদরপুর গ্রামের শংকর সূত্রধর জানান, বিগত অর্ধযুগের বেশি সময় ধরে কাকাইলছেও ইউনিয়নের বরপুরসহ প্রায় আটটি গ্রাম নদীভাঙনের কবলে পড়ে। বছরের পর বছর আশ্বাস মিললেও নদীভাঙন থেকে গ্রামগুলো রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

সন্ধ্যা রাণী সূত্রধর নামে এক ভুক্তভোগী বলেন, কয়েকদিন আগে আমার বসতভিটাও নদীভাঙনে বিলীন হয়ে গেছে। এখন তিনি অন্য এক বাড়ির পেছনে কোনোরকমে পরিবার নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছি৷

স্থানীয় শিক্ষক নিখিল সূত্রধর, স্থানীয় বাসিন্দা রমাকান্ত, মিলন মিয়া, ফয়সল মিয়ারা জানান, দীর্ঘদিন ধরে কালনী নদীর ভাঙনে বসতভিটা, ধর্মীয় প্রতিষ্ঠানসহ শত শত স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে৷ কিন্তু নদীভাঙন রোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কাজই করা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিবুর রহমান বলেন, কালনী নদীর ভাঙনে কয়েকটি গ্রামের শত শত পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এখনো ভাঙন অব্যাহত রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। কিন্তু নদীভাঙন রোধে কোনো কাজই করা হয়নি।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি৷ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি৷ উনারা জানিয়েছেন, স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তা ছাড়া জরুরি মেরামতের প্রয়োজন হলে তারা করবেন বলে আমাকে জানিয়েছেন।

হবিগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, পরিকল্পনা কমিশনে স্থায়ী বাঁধ নির্মাণের একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। এটি অনুমোদন হলেই দরপত্র আহ্বানের মাধ্যমে ওই এলাকায় কাজ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X