কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত
ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত

সম্প্রতি ড. মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ দাবির ফ্যাক্টচেক প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

রোববার (০৫ অক্টোবর) এ ফ্যাক্টচেক প্রকাশ করা হয়েছে।

রিউমর স্ক্যানার জানিয়েছে, সম্প্রতি, ‘এই সেই ড. মির্জা গালিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে ৯৮% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। তবুও ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়নি। তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন— ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে শিক্ষক হিসেবে নেয়নি, এটা তাদের ব্যর্থতা। আমি ঢাবির চাইতেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবো। আজ ড. মির্জা গালিব যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন।’ শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্জা গালিব হার্ভার্ডে সহযোগী অধ্যাপক পদে নিয়োগ পাননি বরং, তিনি ২০২২ সালে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন।

২০২২ সালেও একই দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। সেসময় এ বিষয়ে মির্জা গালিবের সঙ্গে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার।

তিনি জানিয়েছিলেন, চলতি বছরের (২০২২ সাল) আগস্টে তিনি হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন।

তিনি বলেছিলেন, ‘কেউ কেউ হাওয়ার্ড (Howard) বিশ্ববিদ্যালয়কে হার্ভার্ড (Harvard) উল্লেখ করছেন এবং সহকারী (Assistant) অধ্যাপক পদকে সহযোগী (Associate) অধ্যাপক পদ বলছেন, যা সত্য নয়।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X