কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

বাবা হওয়ার দিনে বিষাদের গল্প শোনালেন নয়ন 

রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত
রবিউল ইসলাম নয়ন। ছবি : সংগৃহীত

প্রথম কন্যাসন্তানের বাবা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে বাবা হওয়ার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানান।

নয়ন লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ আমাকে খুশি করেছেন। আমি আজ খুব খুশি। ভীষণ খুশি। কারণ আজ আমি প্রথম সন্তানের বাবা হলাম। আমার প্রিয়তমা স্ত্রী একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছে। আমি তার কাছে কৃতজ্ঞ।’

‘আজকের এই আনন্দঘন মুহূর্তে একটি বিষাদের গল্প বলতে চাই। আপনারা জানেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি। যতবার গ্রেপ্তার করা হয়েছে, ততবার রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়েছে। দুই পা উল্টো করে ঝুলিয়ে পিটিয়েছে, বৈদ্যুতিক শক দিয়েছে। এ ছাড়া তিনবার গুলিও করা হয়েছে।’

‘সবচেয়ে বেদনাদায়ক ও অসহনীয় যেটা সেটা হচ্ছে—আমার পুরুষাঙ্গে ইট ঝুলিয়ে রাখা হয়েছে, বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। ফলে আমার পুরুষাঙ্গ দিয়ে রক্ত বের হতো এবং একটা পর্যায়ে আমার পুরুষাঙ্গে ইনফেকশন হয়ে যায়। দিনের পর দিন আমি যন্ত্রণায় ছটফট করেছি।’

‘বারবার এমন নির্যাতনের ফলে, এবং একটা পর্যায়ে পুরুষাঙ্গে ইনফেকশন হয়ে যাওয়ায় ধীরে ধীরে আমার প্রজননের ক্ষমতা কমে যায়। একটি ফুটফুটে সন্তানের নিষ্পাপ মুখ দেখার তীব্র ইচ্ছায় দিনের পর দিন ডাক্তার দেখিয়েছি কিন্তু ফল পাইনি। আমি আর আমার সহধর্মিণী নীরবে নিভৃতে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদেছি। বিষয়টি জানার পর আমার নেতা, আমার অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সর্বদা সাহস দিয়েছেন—কোথায় চিকিৎসা করাতে হবে, কোন চিকিৎসক দেখাতে হবে। যেমন একজন পিতা তার সন্তানের প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়ার খবর শুনে বিচলিত হন, তিনিও আমার বিষয়টি জানার পর ততটাই বিচলিত হয়ে পড়েন। আমার সন্তান জন্মের খবরে আমি জানি তিনি প্রচণ্ড খুশি হয়েছেন।’

‘আসলে মানসিক যন্ত্রণা এমন এক কষ্ট, যা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরটা নিঃশব্দে ভেঙে দেয়। এই যন্ত্রণা চোখের পানি দিয়ে নয়, হৃদয়ের নিঃশ্বাসে প্রকাশ পায়। জীবনে আমরা সবাই কখনো না কখনো এমন মানসিক চাপ ও কষ্টের মুখোমুখি হই, যেটা কারও সাথে ভাগ করে নেওয়া সম্ভব হয় না। কারণ মানসিক কষ্ট হলো এমন এক আগুন, যা ভেতরটা ধীরে ধীরে পুড়িয়ে দেয়, অথচ বাইরে থেকে কেউ টের পায় না। কখনো কখনো এমন একটা সময় আসে, যখন চিৎকার করে কাঁদতেও ইচ্ছে করে না—এই নিঃশব্দ কষ্টটাই মানসিক যন্ত্রণা। যে যন্ত্রণা আমি ভোগ করেছি।’

‘আল্লাহ আমার ফরিয়াদ কবুল করেছেন। আমি সবার কাছে আমার প্রিয় সন্তানের জন্য দোয়া চাই, সেই সাথে মহান রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি।’

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X