বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:২০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : সংগৃহীত
শামা ওবায়েদ ইসলাম রিংকু। ছবি : সংগৃহীত

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নেতাকর্মীদের শান্তি-সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

পোস্টে শামা ওবায়েদ লেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বিশ্বাস করতেন- ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের ভিত্তিতেই রাজনীতির চর্চা হওয়া উচিত। বিএনপি তার জন্মলগ্ন থেকেই এই আদর্শকে ধারণ করে আসছে। ইসলামি মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক— এমন কোনো নীতিমালা বা কর্মকাণ্ডের সঙ্গে বিএনপি কখনো আপোস করেনি, ভবিষ্যতেও করবে না। এটাই আমাদের রাজনৈতিক অবস্থান ও বিশ্বাস।

তিনি আরও লেখেন, গত প্রায় ১৮ বছর ধরে বিএনপির ওপর অব্যাহত দমন-পীড়ন, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। তবুও আমরা কখনো গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের ওপর থেকে বিশ্বাস হারাইনি। সেই বিশ্বাস থেকেই ৫ আগস্ট পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের অংশগ্রহণ থেকেও বিএনপি বিরত থেকেছে— কারণ বিএনপি ক্ষমতার রাজনীতিতে নয়, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে।

আমার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনের পেছনে আমার বাবা কে এম ওবায়দুর রহমানের আদর্শ ও কর্মধারা বিশেষভাবে প্রভাব ফেলেছে। তিনি দলমত নির্বিশেষে নগরকান্দা ও সালথার মানুষকে নিজের ঘরের মানুষ, নিজের আপনজন হিসেবে দেখতেন। কারো বিপদ-আপদে তিনি আগে মানুষকে দেখতেন, পরে দল বা পরিচয়। আজও এই অঞ্চলের অসংখ্য মানুষ তার সেই মানবিকতা ও দায়িত্বশীল নেতৃত্ব স্মরণ করেন।

শামা ওবায়েদ লিখেন, দীর্ঘ ১৮ বছর পর আজ আবার বাংলাদেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে। এই ঐতিহাসিক সময়ে দলমত নির্বিশেষে সকলের প্রতি আমার আন্তরিক আহ্বান- আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা পরিচালনা করুন। নগরকান্দা উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি- উপরিউক্ত বিষয়গুলো গভীরভাবে বিবেচনায় রেখে, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে ধানের শীষের পক্ষে গণমানুষের কাছে পৌঁছে যান।

সবশেষ তিনি লেখেন, আসুন, আমরা সবাই মিলে ভয় নয়, বিশ্বাসের রাজনীতি করি। সহিংসতা নয়, সহনশীলতার রাজনীতি। ক্ষমতার নয়, জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করি।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X