বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৪:২৩ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৪:২৯ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচন পেছাতে হাদি হত্যাকাণ্ডকে ঢাল বানানো হয়েছিল : নাছির উদ্দীন

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির | ছবি : সংগৃহীত
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির | ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিলো বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, এ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে গ্রেপ্তার হয়েছেন, ভারতের বিভিন্ন গণমাধ্যম ইতোমধ্যে এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্রদল সাধারণ সম্পাদক এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে এক প্রতিক্রিয়ায় নাছির উদ্দীন নাছির বলেন, হত্যাকাণ্ড সংঘটনের কয়েক ঘণ্টার মধ্যেই ঘাতকেরা ভারতে পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মূল অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হয়নি। তবে এই হত্যাকাণ্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নৈরাজ্যবাদী দুষ্টচক্র নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় ভারতে আশ্রয় নেওয়া প্রধান দুই আসামি গ্রেপ্তার হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাদি হত্যার বিচারের ব্যাপারে শুরু থেকেই বদ্ধপরিকর ছিল এবং আছে। দলটির নির্বাচনী ইশতেহারেও এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং এ হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ছাত্রদল নেতা বলেন, হাদি হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে সরকারের আন্তরিকতা তাদের কার্যক্রমের মাধ্যমেই প্রমাণিত হবে।

নাছির উদ্দীন নাছির আশা প্রকাশ করে বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভারত গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বাংলাদেশে প্রত্যর্পণ করবে। এ ক্ষেত্রে সরকার জোরালো কূটনৈতিক তৎপরতা চালাবে বলেও আশা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

রেলপথ ৫ ফুট উঁচু করার আশ্বাস রেল প্রতিমন্ত্রীর

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

শয়তানকে পরাজিত করতে যে ১০ কাজ থেকে দূরে থাকা উচিত

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ

সারাদেশে যুবদলের ৩০০ নেতা-কর্মী বহিষ্কার

মেঘনায় ডুবল ৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার

অবিশ্বাস্য জয়ের পরও কেন রেগে গিয়েছিলেন মেসি?

শেষ আটের আগে বিশ্বকাপ জয়ের গাণিতিক সম্ভাবনায় এগিয়ে যারা

সাড়ে আট ঘণ্টায় ১৭৪ মিমি বৃষ্টি, পানির নিচে ময়মনসিংহ নগরী

১০

এক দশকের পথচলার ইতি, ভেঙে যাচ্ছে কে-পপ ব্যান্ড কার্ড

১১

পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ

১২

ইউসিবিডির বার্ষিক সমাবর্তনে স্বীকৃতি পেলেন ১৭৮ শিক্ষার্থী

১৩

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৪

আর্জেন্টিনার কাছে হেরে যাকে ঘিরে ক্ষোভে ফুঁসছে মিশর, কে সেই রেফারি

১৫

সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের দীর্ঘ ছুটির সুযোগ

১৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

১৭

এআইইউবিতে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি নিয়ে আন্তর্জাতিক সেমিনার

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

১৯

এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে

২০
X