বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:০০ এএম
আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

সংসদে টেবিল থাপড়িয়ে হাত নাড়তে পারছি না : ব্যারিস্টার আরমান

বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। ছবি : সংগৃহীত
বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার আরমান লেখেন, ‘সংসদে প্রথম দিন—এমন টেবিল থাপরাইসি...এখন ডান হাত নাড়তে পারি না। এমন চিল্লাইসি-গলা গেসে বইস্যা।’

এর আগে সংসদ সদস্যদের জন্য সরবরাহ করা হেডফোনের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছিলেন ব্যারিস্টার আরমান। তিনি ফেসবুকে লিখেছিলেন, নিম্নমানের এই হেডফোন ব্যবহার করতে গিয়ে তার কান থেকে মাথা পর্যন্ত ব্যথা শুরু হয়েছে।

তিনি আরও লেখেন, সংসদে দেওয়া হেডফোনের মান এতটাই খারাপ যে, তা ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে। সাউন্ড কোয়ালিটিও অত্যন্ত নিম্নমানের। তার দাবি, সংসদের পুরোনো ডিভাইসগুলোও সম্ভবত এর চেয়ে পরিষ্কার অডিও দিত। পুরো বিষয়টি তাকে হতাশ করেছে।

উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশন চলাকালে বিভিন্ন ভাষণ বা বক্তব্য স্পষ্টভাবে শোনার জন্য সংসদ সদস্যদের নির্দিষ্ট হেডফোন ব্যবহার করতে হয়। তবে এর মান নিয়ে এবার প্রকাশ্যে অভিযোগ তুললেন এক সংসদ সদস্য।

কালবেলা/এফএফ/এমএসকেএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X