কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কনটেন্ট গাইডলাইনে বড় পরিবর্তন আনছে মেটা

মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ও কপি-পেস্ট কনটেন্টরোধে কনটেন্ট গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা | ছবি : সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ও কপি-পেস্ট কনটেন্টরোধে কনটেন্ট গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। একই সঙ্গে ফেসবুকে ফেক বা কপি করা ভিডিও রিপোর্ট করার প্রক্রিয়াও আরও সহজ করা হচ্ছে।

সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়

প্রতিবেদনে বলা হয়েছে, মেটার নতুন ব্যবস্থায় একটি সেন্ট্রালাইজড ড্যাশবোর্ড থেকে ব্যবহারকারীরা সহজেই রিপাবলিশ হওয়া ভিডিও ফ্ল্যাগ করতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন। এসব রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ভিডিওর ‘রিচ’ বা প্রচার সীমিত করা হতে পারে বলে জানা গেছে।

শুধু তাই নয়, ‘অরিজিনাল ভিডিও’ কী, তার সংজ্ঞাও নতুন করে নির্ধারণ করছে ফেসবুক। এখন থেকে কনটেন্ট ক্রিয়েটরের নিজস্বভাবে তৈরি ভিডিও অথবা অন্য ভিডিও ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে নতুন কোনো বিষয় উপস্থাপন না করলে সেটিকে আর ‘অরিজিনাল’ হিসেবে বিবেচনা করা হবে না। ফলে এমন কনটেন্টের রিচ কমে যেতে পারে।

এতে আগের মতো সহজে ভিউ, লাইক ও কমেন্ট পাওয়া কঠিন হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিপফেক ও এআই-নির্ভর কনটেন্ট শনাক্ত করতে নতুন নতুন টুলও যুক্ত করা হচ্ছে, যা শুধু ফেসবুক নয়, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পরিবর্তনের ফলে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হবে। এতদিন অনেকেই অন্যের ভিডিও কপি করে বা সামান্য পরিবর্তন করে সহজেই ভিউ বাড়াতেন। কিন্তু নতুন নিয়ম চালু হলে সেই সুযোগ অনেকটাই সীমিত হয়ে যাবে। ফলে ক্রিয়েটরদের মৌলিক ও মানসম্মত কনটেন্ট তৈরির দিকে বেশি মনোযোগ দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ছড়ানো কমাতে সহায়ক হবে এবং প্রকৃত ক্রিয়েটররা বেশি গুরুত্ব পাবেন। তবে একই সঙ্গে আশঙ্কা রয়েছে, অতিরিক্ত নিয়ন্ত্রণের কারণে ছোট কনটেন্ট নির্মাতাদের রিচ কমে যেতে পারে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X