ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৩:৩১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
আফগানদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ফলোঅনে পড়েছে আফগানিস্তান। প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৩৮২ রানের জবাবে সফরকারীরা অলআউট হয় ১৪৬ রানে। ফলে ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

এবাদত হোসেন চারটি এবং শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে উইকেট হারায় আফগানরা। ব্যক্তিগত ৬ রানে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন ইব্রাহিম জাদরান।

এরপর দলীয় ২৪ রানে আবদুল মালিককে (১৭) ফেরান এবাদত হোসেন। এরপর রহমাত শাহকে (৯) ফিরিয়ে আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেনি এবাদত। হাশমতউল্লাহ শহীদি শরিফুল ইসলামের দ্বিতীয় শিকার হলে ৫১ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন নাসির জামাল ও আফসার জাজাই জুটি।

নাসিরকে (৩৫) ফিরিয়ে আফসারের ৭৩ বলে ৬৫ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে এবাদতকে উড়িয়ে মারতে দিয়ে আউট হন আফসারও (৩৬)। আমির হামজাকে (৬) সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। তাইজুল ইসলাম ফেরান ইয়ামিন আহমেদজাইকে (০)। চা বিরতির পর তাইজুল নিজাত মাসুদ আর মিরাজ করিম জানাতকে সাজঘরে অলআউট হয় আফগানিস্তান।

এর আগে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে মড়ক লাগে স্বাগতিকদের ইনিংসে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা লিটন দাসের দল যোগ করে ২০ রান।

মাত্র ৪৫ মিনিটে শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৮২ রানে। দিনের শুরুতে আউট হন মেহেদী হাসান মিরাজ। আগের দিনের স্কোরের সঙ্গে ৪৮ রানে আউট হলেন তিনি। এরপর মাত্র ৪ বলের ব্যবধানে আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমও। ৪৭ রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের পর সাজঘরের পথ ধরেন তাইজুল ইসলাম (০)।

ইয়ামিনের বলে তাসকিন আহমেদ এলবিডব্লিউ হলে মাত্র ১৫ বলের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করেন নিশাত মাসুদ। আফগানদের পক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১০

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১১

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১২

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৩

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

১৫

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

১৬

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

১৮

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

২০
X