স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডি: বিসিবির শোক কর্মসূচি

রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় শোক উপলক্ষে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

মাইলস্টোন ট্র্যাজেডিতে রাষ্ট্রীয় শোক পালনে মঙ্গলবার (২২ জুলাই) বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বিসিবি প্রকাশ করেছে গভীর শোক ও সহানুভূতি।

এদিন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায়।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিসিয়ালরা দুর্ঘটনার শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে পরবেন কালো বাহুবন্ধনী।

ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো রকম সংগীত বাজানো হবে না, যা বিসিবির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘এই শোকাবহ মুহূর্তে আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। গোটা জাতির সঙ্গে আমরাও এই দুঃখে একাত্ম।’

জাতীয় শোক দিবস ও সাম্প্রতিক এই দুঃসহ দুর্ঘটনার আবহে বিসিবির এমন মানবিক ও গঠনমূলক পদক্ষেপ ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে দিচ্ছে সহমর্মিতার বার্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X