স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন দুর্ঘটনায় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাফুফে ও বিসিবি। ছবি : সংগৃহীত
বাফুফে ও বিসিবি। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং আহত হয়েছেন অর্ধশতাধিক। মর্মান্তিক এ দুর্ঘটনায় দেশের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলো একে একে গভীর শোক প্রকাশ করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল এক শোকবার্তায় জানান, ‘উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা অত্যন্ত শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের প্রতিও আমাদের সহানুভূতি রইল।’

এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক বিবৃতিতে গভীর শোক জানায়। বিসিবির পক্ষ থেকে বলা হয়, ‘মাইলস্টোন কলেজের কাছে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এ ছাড়া বাংলাদেশ কাবাডি ফেডারেশনও শিক্ষার্থীদের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের শোকবার্তায় বলা হয়, ‘ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবান প্রাণ ঝরে যাওয়া আমাদের ব্যথিত করেছে। তরুণ শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।’

সামাজিক মাধ্যমে ক্রীড়া সংশ্লিষ্ট বহু ব্যক্তি ও সংগঠনও শোক প্রকাশে শামিল হয়েছেন। এই দুর্ঘটনা ক্রীড়াঙ্গনের বাইরেও এক গভীর জাতীয় বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X