স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

আফগান বধের পর সুখবর পেলেন বাংলাদেশের দুই ক্রিকেটার

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আইসিসি থেকে সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। মঙ্গলবার বাঁচা-মরার ম্যাচে আফগানদের হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়ার আশা টিকিয়ে রেখেছে টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের দিন ব্যাট হাতে অসাধারণ ইনিংস খেলেন তানজিদ তামিম। ৩১ বলে ৫২ রানের দারুণ এক ইনিংস উপহার দেন তিনি। অসাধারণ ব্যাটিংয়ের পুরস্কারটা যেন হাতেনাতে পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। বুধবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমই এখন সবার উপরে।

আফগান ম্যাচে নামের প্রতি সুবিচার করতে না পারা জাকের আলী অনিকও এগিয়েছেন র‌্যাংকিংয়ে। এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়েছেন তিনি। সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গে যৌথভাবে ৫৭ নম্বরে আছেন এ ব্যাটার।

দুই ব্যাটারের উন্নতির দিন র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে টাইগার অধিনায়ক লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের। হংকংয়ের বিপক্ষে ৫৯, শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে ৯ রান করা লিটন এক ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন। এদিকে হংকংয়ের সঙ্গে ১৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন পারভেজ ইমন। আফগান ম্যাচে ছিলেন না একাদশেও। ৮ ধাপ পিছিয়ে বাঁহাতি এই ওপেনার বর্তমানে ৭৫ নম্বরে আছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X