স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!

সুপার ফোর নিশ্চিত করতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। ‍ছবি : সংগৃহীত
সুপার ফোর নিশ্চিত করতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে। ‍ছবি : সংগৃহীত

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতল বাংলাদেশ। শেষ ওভারের লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে গ্রুপ পর্বে আপাতত টিকে রইল লিটন দাসের দল। এই জয়ের পর সুপার ফোর নিশ্চিত করতে নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

ক্রিকেট সমর্থকরা এরই মধ্যে জেনে গেছে, আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা জিতলে কোনো হিসাব-নিকাশ বাদেই সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। তবে আফগানিস্তান জিতলেও সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সেক্ষেত্রে মিলতে হবে সমীকরণ।

গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রান রেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনো ম্যাচ হারেনি। তাদের রান রেট +১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রান রেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে।

শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে আফগানরা বড় ব্যবধানে জিতলে নেট রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আফগানদের সঙ্গী করে সুপার ফোর নিশ্চিত হবে বাংলাদেশের। অর্থাৎ, নেট রান রেটের হিসেবে বাদ পড়ার সম্ভাবনা আছে লঙ্কানদেরও। আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কা যদি ৬৫ বা তারও বড় ব্যবধানে হারে তখন তাদের পেছনে ফেলে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আর টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানরাও ভালো দল। দারুণ ছন্দে থাকা লঙ্কানদের হারানো তাদের পক্ষে খুব করেই সম্ভব। তবে ৬৫ রানের বড় ব্যবধানে হারাতে হলে রশিদ খানদের দিতে হবে নিজেদের সেরাটা। যদিও সুপার ফোরে নিজেদের জায়গা নিশ্চিত করতে আফগানরা ন্যূনতম ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে জয় পেলেই হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১০

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১১

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১২

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৩

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৬

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১৭

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১৮

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৯

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

২০
X