কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দারুণ শুরু করল টাইগাররা। তাসকিন, মেহেদী, রিশাদ ও মুস্তাফিজের তোপে দিশেহারা ফখর জামানরা। সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে মাত্র ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তান শিবিরে আঘাত হানেন বাংলাদেশ দলের গতিময় পেসার তাসকিন আহমেদ। তার করা ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। তিনি চার বলে মাত্র ৪ রানে ফেরেন।

এরপর মেহেদী হাসান ঘূর্ণির ফাঁদে ফেলে সাজঘরে ফেরান সাইম আয়ূবকে (০)। টানা ব্যর্থতার ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো এই তরুণ ওপেনারের, ছয় ইনিংসে মাত্র ২৩ রান তার নামের পাশে।

পাওয়ার প্লের ৬ ওভারে ২৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। আট ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩৩/৩। ৬.৩ ওভারে দলীয় ২৯ রানে ফেরেন পাকিস্তানের বর্তমান দলের অন্যতম সেরা এবং অভিজ্ঞ ব্যাটসম্যান ফখর জামান। তিনি রিশাদ হোসেনের লেগ স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন। তার আগে ২০ বলে মাত্র ১৩ রান করার সুযোগ পান পাকিস্তানের এই ওপেনার।

এরপর নবম ওভারে বোলিংয়ে এসেই পাকিস্তান মিডঅর্ডার ব্যাটসম্যান হুসাইন তালাতকে আউট করেন রিশাদ হোসেন। তার বলে সাইফ হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে দলীয় ৩৩ রানে ফেরেন তালাত। তিনি ৭ বলে ৩ রানের বেশি করতে পারেননি।

১০.৫ ওভারে দলীয় ৪৯ রানে ফেরেন পাকিস্তানের অধিনায়ক আগা সালমানকে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজ। ২৩ বলে মাত্র ২০ রান করে মোস্তাফিজের বলে আউট হন সালমান।

এর আগে টসে জিতে বোলিং নেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক বলেন, 'আমরা প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম। আমাদের বোলিং ইউনিট ভালো করছে, আশা করি দ্রুত উইকেট তুলে নিতে পারব।'

আজকের ম্যাচ একপ্রকার সেমিফাইনালের সমান। যে জিতবে, সে-ই ফাইনালে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X