বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

বাঁ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু ও এম এ মুহিত। ছবি : সংগৃহীত
বাঁ থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু ও এম এ মুহিত। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মামা ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাগনে এম এ মুহিত। তারা দুজনে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনী মাঠে লড়ছেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনে ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদর উপজেলার কয়েলগাঁতী গ্রামের বাসিন্দা। তার বাবা ছিলেন মুসলিম লীগ নেতা ও পাকিস্তান সরকারের শিল্পমন্ত্রী। এম এ মুহিত শাহজাদপুর উপজেলার বাসিন্দা। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকুর বড় বোন ডা. তাছনিমা মতিন ও সাবেক উপ-প্রধানমন্ত্রী প্রফেসর ডা. এম এম মতিনের বড় ছেলে।

ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসন থেকে ১৯৮৬, ১৯৮৮ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী পরবর্তীতে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সর্বশেষ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন।

অপরদিকে এম এ মুহিত শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টার পদে রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে পরাজিত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামা-ভাগনে দুজনেই বিপুল ভোটে বিজয়ী হবেন বলে দাবি বিএনপি নেতাকর্মীদের।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কালবেলাকে বলেন, সিরাজগঞ্জ এমনিতেই বিএনপির ঘাঁটি। ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগনে এমএ মুহিত নিজ নিজ আসন থেকে সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে। অন্যান্য আসনেও বিএনপি প্রার্থীরা বিজয়ী হবেন বলে আশা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X