ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:২৪ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে। আমরা চেষ্টা করি, সততা ধরে রাখতে। আপনার ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন। কারণ আমি আপনাদের চেনা লোক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা ভিক্ষা বা দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। আমাদের ছেলেমেয়েরা শুধু পড়াশোনা করে পাস করতে চায়, কিন্তু পাস করলেই চাকরি মেলে না। প্রশিক্ষণ নিয়ে দেশ-বিদেশে কাজ করলে ভালো আয় করা সম্ভব। সেদিকেই তরুণদের মনোযোগী করতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর এসব কথা বলার সুযোগ ছিল না। আমাদের শুধু পিটিয়েছে, মামলা দিয়েছে। এখন আমরা কাজ করতে চাই। আপনারা সংগঠন গড়ে তুলবেন। সংগঠনের মাধ্যমে সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ করা হবে। নারীদের জন্য কুটিরশিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

বিএনপির মহাসচিব বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি এবং আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগ সরকারের সময় আমার ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্ত্বেও কোনো বরাদ্দ দেওয়া হয়নি, ফলে উন্নয়নমূলক কাজ করা যায়নি। সরকার পরিবর্তনের পর শহরের রাস্তার কাজ আমরা নিয়ে এসেছি।

তিনি বলেন, অতীতেও আপনারা আমাকে ভোট দিয়েছেন, এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যাবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। জমিজমার অর্ধেক শেষ হয়ে গেছে। এটাই আমার শেষ নির্বাচন- আপনারা আমাকে সুযোগ করে দেবেন।

গণসংযোগে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X