স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। এর প্রতিবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেজন্য ইতোমধ্যেই পাকিস্তান সরকারের সঙ্গে বৈঠক করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী নেবে সেটা জানা যায়নি। তবে আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যেই চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। বিশেষ করে পিসিবির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। বোর্ডকে তারা নাকি কড়া বার্তা দিচ্ছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টিকে ভালোভাবে ভাবারও পরামর্শ দিয়েছেন তারা।

গণমাধ্যমের প্রকাশিত খবরে জানা যায়, পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ হাফিজ জানান, পাকিস্তানকে বিশ্বকাপের জন্য দল পাঠাতে। পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ ও সচিব আরিফ আলি আব্বাসি জানান, তারা বিশ্বকাপে দল না পাঠানো নিয়ে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। আব্বাসি বলেন, ‘আমি বুঝতে পারছি পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করছে। কিন্তু কীসের ভিত্তিতে ওরা বিশ্বকাপে দল পাঠাবে না বলছে? এটা করলে আইসিসির সঙ্গে সম্পর্ক খারাপ হবে।’

আরিফ আলি আব্বাসি অতীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের অংশ ছিলেন। তিনি বিশ্বকাপে দল পাঠানোর পক্ষে। কারণ পাকিস্তান বিশ্বকাপে দল না পাঠালে শ্রীলঙ্কা আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে।

পাকিস্তানের সাবেক মাহমুদের পরামর্শ, বাংলাদেশকে একমাত্র পাকিস্তান সমর্থন করেছে। এছাড়া, অন্য কোনো বোর্ড বাংলাদেশকে সমর্থন করেনি। একই সুর পাকিস্তানের সাবেক নির্বাচক ও টেস্ট ক্রিকেটার মহসিন খানের কণ্ঠেও। তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের সমস্যা রয়েছে তাই আমরা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলছি। তা হলে কেন পিসিবি দল পাঠাচ্ছে না? এটা ক্রিকেটের জন্য খারাপ।’

সাবেক অধিনায়ক ইনজামাম উল হক এবং মোহাম্মদ ইউসুফও পিসিবিকে পরামর্শ দেন দলকে বিশ্বকাপে পাঠানোর জন্য। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর এখন গোটা ক্রিকেট দুনিয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X