শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে, আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে (সৌদি আরব) গেছে। বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল; প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের যেন আমাদের পাসপোর্ট নবায়ন করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের পরিপ্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট কারণ থাকে। এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়। কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯ হাজারকে বাংলাদেশের পাসপোর্ট দেব।’

তৌহিদ হোসেন বলেন, ‘শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। যেকোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায় এবং এর উদাহরণ পৃথিবীতে প্রচুর আছে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে।’

সম্প্রতি প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের।

এ বিষয়ে তিনি বলেন, ‘ওয়াশিংটন পোস্টে সম্প্রতি একটি নিবন্ধ এসেছে, যেখানে একটা অডিও ফাঁসের কথা বলা হচ্ছে। মার্কিন কূটনীতিক বলছেন যে অমুক দল ক্ষমতায় এসে অমুক আইন করতে চাইলে আমরা তাদের ওপর এত শতাংশ কর (ট্যাক্স) আরোপ করব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমরা জানি না কে আসবে আর কী হবে। আন্দাজ (স্পেকুলেট) করে তো লাভ নেই। আমরা দেখব কারা নির্বাচনে জেতে এবং ক্ষমতায় আসে। তারপর তারা কী করে, সেটা তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X