স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

হেড আর মার্শের জুটি সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসে অজিদের হাতে। ছবি : সংগৃহীত
হেড আর মার্শের জুটি সহজেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আসে অজিদের হাতে। ছবি : সংগৃহীত

ঝোড়ো ব্যাটিং, নিখুঁত বোলিং, আর ঠান্ডা মাথার ফিনিশ এই তিনের মিশেলে মেলবোর্নের রাতটা ছিল অস্ট্রেলিয়ানদের দখলে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিল মিচেল মার্শের দল, আর সেই পারফরম্যান্সে উড়ে গেল বিশ্বচ্যাম্পিয়নরা। চার উইকেটের সহজ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারতের ১২৬ রানের সামান্য টার্গেট তাড়া করতে নেমে ১৪ ওভারের আগেই কাজ সারেন মার্শরা। শুরুতেই ট্রাভিস হেড আর মিচেল মার্শ মিলে তুলে ফেলেন ৫০ রানের ঝড়ো উদ্বোধনী জুটি। হেড ১৫ বলে ২৮ রান করে আউট হলেও দলের গতি থামেনি। ক্যাপ্টেন মার্শ ব্যাট হাতে ছিলেন ভয়ংকর—মাত্র ২৬ বলে ৪৬ রান, যার মধ্যে ছিল ২ চার ও ৪ ছক্কা।

ভারতের হয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। বরুণ দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলে কিছুটা প্রাণ ফেরান, কুলদীপও শিকার করেন দুই ব্যাটারকে। তবে ছোট টার্গেটে চাপটা আর তৈরি করতে পারেননি তারা। ইনিংসের শেষে কিছুটা নাটক তৈরি করেছিলেন জাসপ্রীত বুমরাহ, এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে। কিন্তু তখন জেতার জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল মাত্র ২ রান—যা সহজেই তুলে দেন মার্কাস স্টয়নিস।

এর আগে ভারতের ব্যাটিং ছিল একেবারে বিপর্যস্ত। শুরুতেই জশ হ্যাজেলউড, হ্যাভিয়ের বার্টলেট আর নাথান এলিস মিলে গুঁড়িয়ে দেন টপ অর্ডার। মাত্র ৪.৫ ওভারেই ভারতের স্কোরবোর্ড ৩২/৪! একে একে ফিরেছেন শুভমন গিল (৫), সঞ্জু স্যামসন (২), সূর্যকুমার যাদব (১) ও তিলক ভর্মা (০)।

তবে একাই লড়াই করেছেন ওপেনার অভিষেক শর্মা। ৩৭ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, ৮ চার ও ২ ছক্কায় সাজানো সেই ইনিংস ভারতকে টেনে নেয় ১২৫ পর্যন্ত। কিছুটা সহায়তা ছিল হর্ষিত রানার (৩৫), কিন্তু বাকিদের ব্যর্থতায় ইনিংস গড়ার কোনো সুযোগই তৈরি হয়নি।

বল হাতে সবচেয়ে কার্যকর ছিলেন হ্যাজেলউড, ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। বার্টলেট ও এলিস পেয়েছেন ২টি করে।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। রোববার হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে ফের মুখোমুখি হবে দুই দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X