স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের দায়িত্ব ছাড়ছেন জোনাথন ট্রট

জোনাথন ট্রট। ছবি : সংগৃহীত
জোনাথন ট্রট। ছবি : সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেটে এক সোনালি অধ্যায় যেন শেষ হতে চলেছে। রশীদ-নবীদের প্রধান কোচ হিসেবে জোনাথন ট্রটের সফল মেয়াদ শেষ হবে আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর। সোমবার এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বোর্ড জানায়, এই সিদ্ধান্ত তাদের দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার অংশ—২০২৬–এর পরের সময়ের জন্য নতুনভাবে জাতীয় দলের রূপকল্প সাজাতে চায় তারা।

২০২২ সালে দায়িত্ব নেওয়ার পর ট্রটের অধীনে আফগানিস্তান ক্রিকেট একের পর এক ঐতিহাসিক সাফল্য ছুঁয়েছে। বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ষষ্ঠ স্থানে শেষ করেছিল আফগানরা—সেমিফাইনাল হাতছোঁয়া দূরত্বে থেকে।

এরও এক বছর পর, ২০২৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান লিখে নতুন ইতিহাস। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে হারিয়ে দলটি প্রথমবারের মতো পৌঁছে যায় সেমিফাইনালে। যদিও শেষ চার থেকে ছিটকে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে।

নিজের মেয়াদ নিয়ে ট্রট বলেন, ‘আফগান জাতীয় দলের সঙ্গে কাজ করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। তাদের ভেতরের আগ্রহ, লড়াইয়ের মনোভাব আর বড় কিছু করার ক্ষুধা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তাতে আমি গর্বিত। আমি সবসময় আফগান ক্রিকেটের একনিষ্ঠ সমর্থক হয়ে থাকব।’

এসিবি প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘জোনাথন আমাদের ক্রিকেটের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দলকে এমন অবস্থানে নিয়ে গেছেন যেখানে তারা বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০২৬–এর পর আমাদের পরবর্তী ধাপে এগিয়ে যেতে এই পরিবর্তনই সময়ের দাবি।’

এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ যোগ করেন, ‘ট্রটের পেশাদারিত্ব ও নিষ্ঠা আফগান ক্রিকেটের বিকাশের গুরুত্বপূর্ণ সময়কে সমর্থন দিয়েছে। তাঁর অবদান আমরা সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।’

ট্রটের নেতৃত্বে আফগান ক্রিকেট শুধু পরিসংখ্যানেই নয়, মানসিক শক্তিতেও নতুন উচ্চতায় পৌঁছেছে। এখন প্রশ্ন একটাই—ট্রট-পরবর্তী যুগে কে হবেন সেই মানুষটি, যিনি আফগান ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১১

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১২

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৪

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৫

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৬

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৭

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৮

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৯

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

২০
X