স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিতে বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা, পাত্র কে

বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা। ছবি: সংগৃহীত
বিয়ের পিঁড়িতে বসছেন স্মৃতি মান্ধানা। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে উল্লাসে মাতোয়ারা ভারত। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় তারা। উৎসবমুখর পরিবেশের মধ্যেই ভক্তদের সুখবর দিলেন বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। জানিয়েছেন, দ্রুতই বিয়ে করতে চলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবর, মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতি মান্ধানা ও পলাশের বিয়ে অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। স্মৃতির কাছে সাংলি একটি আবেগের জায়গা। তার শৈশব, স্কুলজীবন ও ব্যাট হাতে প্রথম দিনগুলো কাটে সাংলির মাধবনগরে। তাই বিয়ের অনুষ্ঠানও হবে এখানকারই এক ঘনিষ্ঠ পরিবেশে।

২০২৪ সালে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে প্রকাশ্যে আসে স্মৃতি ও পালাশের সম্পর্ক। পলাশ মুচ্ছল একজন ভারতীয় সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তু যা কহে’, ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তেরা হিরো ইধার হ্যায়’। পাশাপাশি ‘খুশ নুমা’, ‘ও খুদা’, ‘মুসাফির’-এর মতো স্বাধীন সংগীতও শ্রোতাদের ভালোবাসা কুড়িয়েছে।

স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ নিজেও। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিগগিরই সে (মান্ধানা) বউ হয়ে আসবে। ব্যস এতটাই বলতে চাই।’

স্মৃতি ও পলাশের সম্পর্কের শুরু ২০১৯ সালে। কয়েক বছর ধরে একে অপরকে সময় দেওয়ার পর ২০২৪ সালের জুলাই মাসে তারা নিজেদের পঞ্চম বার্ষিকীতে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এরপর থেকেই তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X