স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন ফরম্যাটে টাইগারদের সহ-অধিনায়কের নাম ঘোষণা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের তিন ফরম্যাটে নতুন সহ-অধিনায়ক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওয়ানডেতে সহ-অধিনায়ক হচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আর টি–টোয়েন্টিতে এই ভূমিকা পাবেন সাইফ হাসান।

টেস্ট ফরম্যাটে শান্তর ডেপুটি হবেন মিরাজ। শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে ওয়ানডে দলে নেতৃত্ব দেবেন মিরাজ, যার অধীনে সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন শান্ত। চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মিরাজ।

টি–টোয়েন্টি দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ হচ্ছেন সাইফ হাসান। সংক্ষিপ্ত ফরম্যাটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে তার এই দায়িত্ব। এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখছে বিসিবি।

বিসিবির গণমাধ্যম বিভাগ জানিয়েছে, দলীয় নেতৃত্বে স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই নিয়োগগুলো দেওয়া হয়েছে। তিন ফরম্যাটে আলাদা সহ-অধিনায়ক নিয়োগের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের দিকেও নজর দিচ্ছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X