স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ–আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি এন্ট্রি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯–২৩ নভেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি এবার শিক্ষা প্রতিষ্ঠান–সংশ্লিষ্টদের জন্য বিশেষ উন্মুক্ত থাকছে।

বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা বৈধ স্টুডেন্ট আইডি বা টিচার আইডি দেখিয়ে শাহীদ মোশতাক স্ট্যান্ডের (আপার গ্যালারি) জন্য বিনামূল্যে প্রবেশপত্র পাবেন। এর মধ্য দিয়ে চলমান টেস্ট সিরিজে তরুণ সমর্থক এবং শিক্ষকদের সরাসরি মাঠে ক্রিকেট উপভোগের সুযোগ করে দিতে চায় বোর্ড।

এই ক্যাটাগরির দর্শকদের জন্য প্রবেশ নিশ্চিত করা হবে স্টেডিয়ামের গেট নম্বর ৫ দিয়ে।

এ ছাড়া বিসিবি তাদের নিরাপত্তা নির্দেশনায় স্মরণ করিয়ে দিয়েছে, মাঠে প্রবেশের সময় কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল কিংবা নিষিদ্ধ সামগ্রী বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের পাঠানো প্রেস রিলিজে আরও বলা হয়, ক্রিকেট সংস্কৃতিকে আরও বিস্তৃত করতে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১০

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১১

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১৩

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১৪

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৫

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৬

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৭

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৮

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৯

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

২০
X