স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত

শ্রীলঙ্কার কাছে হারলেও সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার কাছে হারলেও সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। ছবি : সংগৃহীত

হংকং ও আফগানিস্তানের বিপক্ষে আগের দুই ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে হারলেও ওই দুই বড় জয়ের রানরেট আকবর আলীদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালে তুলে দিলো গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠলো শ্রীলঙ্কাও।

পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিতে বুধবার (১৯ নভেম্বর) শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প ছিল না আকবর আলীর দলের সামনে। ১৬০ রানের লক্ষ্য পেয়েও লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। তাদের ইনিংস থেমেছে ১৫৩ রানে। ফলে ৬ রানের হারতে হয়েছে ম্যাচটি।

শ্রীলঙ্কার দেওয়া ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ ১৮ বলে ৩২ রান দরকার ছিল বাংলাদেশের। ৫ উইকেট হারানো বাংলাদেশের হয়ে তখনও ক্রিজে ছিলেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি। বাংলাদেশের সর্বোচ্চ ২৭ রান করেন হাবিবুর রহমান সোহান। জিশান আলম ১৭ রান করার পর জাওয়াদ আবরার ও আকবর আলীর ব্যাট থেকে আসে দুটি ২৫ রানের ইনিংস। শেষদিকে রাব্বির সঙ্গে জুটি বাধা এসএম মেহরব করেন ১৬। শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন অধিনায়ক দুনিত ভেল্লালেগে। এর আগে, এর আগে কাতারের দোহায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে শ্রীলঙ্কা।

বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান তিন দলই ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করলেও বাংলাদেশ নেট রান রেটে সবচেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। আফগানরা সবচেয়ে কম নেট রান রেট থাকায় বাদ পড়েছে। সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১০

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১১

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১২

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৩

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৪

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৫

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৬

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৭

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৮

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৯

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

২০
X