স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

ছবি :  সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ 'এ' দল। হাই ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৩৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।

ব্যাংককে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত ‘এ’ দল।

ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন।

এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা। ৩০ বলে ৩৬ রান করে রাধা বিদায় নিলে এই জুটি ভাঙে। তবে তেজাল আগলে ছিলেন অন্য প্রান্ত। অন্যদিকে বল হাতে ফাহিমা লড়ে যান একাই।

শেষপর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারত 'এ' দলের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন একাই তুলে নেন ভারতের ৪ উইকেট। এছাড়া, ফারজানা ইয়াসিমন ও ফাতেমা জাহান উভয়েই ১টি করে উইকেট লাভ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X