স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কার বিপক্ষে

আগামী বছর মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। ছবি : সংগৃহীত
আগামী বছর মাঠে গড়াবে যুব বিশ্বকাপ। ছবি : সংগৃহীত

আগামী বছরের ১৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। যুব বিশ্বকাপকে সামনে রেখে সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। যুব বিশ্বকাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের হারারের দুটি মাঠ ও বুলাওয়ের মাঠে খেলা হবে। নামিবিয়ারও দুটি মাঠে হবে খেলা। যুব বিশ্বকাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে তানজানিয়া।

চারটি গ্রুপের সেরা তিনটি দল যাবে দুটি সুপার সিক্স গ্রুপে। অর্থাৎ দুটি গ্রুপে ছটি করে দল থাকবে। তাদের মধ্যে খেলা হবে। তারপর সেখান থেকে দুটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে উঠবে। তারপর হবে সেমিফাইনাল ও ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভে ডে রাখা হয়েছে।

বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৭ জানুয়ারি, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এর তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে লাল-সবুজ জার্সিধারীরা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। গ্রুপের শেষ ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে ২৩ জানুয়ারি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেটার তৈরিতে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাস আছে। ব্রায়ান লারা, সনাথ জয়সুরিয়া, বিরাট কোহলি থেকে শুভগন গিলের মতো ক্রিকেটার এই পর্যায় থেকে তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্টে তানজানিয়াকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।’

বিশ্বকাপে কোন গ্রুপে কারা

গ্রুপ এ— ভারত, বাংলাদেশ, আমেরিকা ও নিউজিল্যান্ড।

গ্রুপ বি— জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

গ্রুপ সি— অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলংকা।

গ্রুপ ডি— ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও তানজানিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X