স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পর আজ মালয়েশিয়াকেও উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সেইসঙ্গে হ্যাটট্রিক জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাংককে এশিয়া কাপ রাইজিং স্টারর্সের ম্যাচে মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল। ম্যাচসেরা হয়েছেন লতা মণ্ডল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লতা মণ্ডল। পাঁচ নম্বরে নেমে ৪৪ বল মোকাবিলা করে হাঁকান চারটি চার।

এছাড়া অধিনায়ক ফাহিমা খাতুন ২৪ বলে করেন ২৯ রান। ২৫ বলে ৩০ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। ১১ বলে ১৯ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ১১ বলে ১৪ রান করেন রুবিয়া হায়দার।

জবাব দিতে নেমে মালয়েশিয়ার নারীরা শুরু থেকেই ছিলেন চাপে। মালয়েশিয়া ‘এ’ দলের পক্ষে দুই অঙ্কের দেখা পেয়েছেন শুধু নূর আরিয়ান্না নাতসিয়া। ২৪ বল খেলে ২২ রান করে তিনি থাকেন অপরাজিত। এছাড়া বাকি সবাই থেমেছেন এক অঙ্কের ঘরে।

শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬১ রান দাঁড়ায় মালয়েশিয়ার সংগ্রহ। বাঘিনীদের পক্ষে ফাতেমা জাহান তিনটি ও শরিফা খাতুন দুটি উইকেট পান। হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নারীরা আগামী ২০ ফেব্রুয়ারি সেমিফাইনালে লড়বে পাকিস্তানের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X