স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে বিপিএলের নিলাম দেখবেন যেভাবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে খেলোয়াড় দলে ভেড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল। এবার নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার পর থেকেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রোববার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে এবারের বিপিএল নিলাম। শুরুতে বিকেল ৩টায় নিলাম শুরু করার ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে তা পিছিয়ে বিকেল ৪টা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে ন্যূনতম দুইজন এবং সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে দলগুলো। এ ছাড়া প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ অন্তর্ভুক্ত করা যাবে।

প্রতিটি দলকে নিলাম থেকে কমপক্ষে ১২ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে। সর্বোচ্চ ১৪ জন কেনা যাবে। প্রতিটি ক্যাটাগরি থেকে খেলোয়াড় কিনতে হবে। যেমন ‘এ’ ও ‘বি’ মিলিয়ে কমপক্ষে দুজন, ‘সি’ ও ‘ডি’ মিলিয়ে কমপক্ষে ৬ জন এবং ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরি মিলিয়ে কমপক্ষে ৪ জন খেলোয়াড় কিনতে হবে। নিলাম থেকে বিদেশি কিনতে হবে কমপক্ষে দুজন করে।

বিকেল চারটায় শুরু নিলাম অনুষ্ঠান সরাসরি দেখাবে টি স্পোর্টস। এ ছাড়া মোবাইলেও নিলাম দেখার সুযোগ রয়েছে। বিসিবির ইউটিউব চ্যানেলে দেখানো হবে এই নিলাম। ফলে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ক্রিকেটপ্রেমীরা এই নিলাম উপভোগ করতে পারবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X