কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের নিলামে অংশ নিতে পারবেন না ৯ ক্রিকেটার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দুই আসরে নিলাম হলেও পরে দীর্ঘদিন ধরে ড্রাফট পদ্ধতিই অনুসরণ করা হয়েছিল।

রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার কিছু সময় পর শুরু হয় এবারের বিপিএল নিলাম।

তবে এবার এনামুল হক বিজয়, শফিউল ইসলামসহ ৯ জন ক্রিকেটার বিপিএলের নিলামে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্ট এই আদেশ দেন। ৯ ক্রিকেটারের করা রিটে এই আদেশ দেন হাইকোর্ট।

তারা হলেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, আল আমিন হোসেন, মিজানুর রহমান, আরিফুল হক, মো. নিহাদুজ্জামান এবং সানজামুল হক।

রিটকারীদের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ব্যারিস্টার মাহিন এম রহমান অংশ নিয়েছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই সদস্য বিচারপতি সিকদার মাহমুদুর রাজি এবং বিচারপতি রাজিউদ্দিন আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৩০ নভেম্বর ২০২৫ তারিখে প্রদত্ত আদেশে রিট আবেদনগুলো সরাসরি খারিজ করে দিয়েছেন।

বিসিবি আগেই জানিয়েছিল, নিলামের তালিকায় থাকা বেশ কয়েকজন ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে বাদ পড়বেন। তবে এদের মধ্যে কে ফিক্সিংয়ের কারণে বাদ পড়েছেন, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এই ক্রিকেটারদের বাদ দেয়ার কারণ পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএলের আসন্ন আসরের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ীই তদন্তের স্বার্থে কয়েকজন খেলোয়াড়কে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X