ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ
ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক

কী বলছে সাকিবের পরিবার, জানাল বিসিবি

ক্রিকেটার তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত
ক্রিকেটার তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীর পর্দা ও চাকরি করা নিয়ে দেওয়া পুরোনো পোস্ট সামনে আসার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম সাকিব। নেট দুনিয়ায় তোপের মুখে পড়ে অবশ্য বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ভুল স্বীকার করেছেন তিনি। সেই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলেও জানিয়েছেন এই পেসার। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে সাকিবের পরিবারও। তারা বিসিবিকে জানিয়েছেন, এমন পরিস্থিতি তারাও আশা করেননি। তারাও বিষয়টি নিয়ে শঙ্কিত।

মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।

সাকিব তার পোস্টের জন্য অনুতপ্ত জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘ওর সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার ফেসবুক পোস্টের বিষয়ে আমরা তাকে জানিয়েছিলাম। সে জানিয়েছে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এমন পোস্ট দেয়নি। তারপরও যদি কেউ আঘাত পেয়ে থাকেন- হি ইজ সরি ফর দ্যাট।’

তিনি আরও বলেন, ‘একটা কথা এসেছে নারীদের ব্যাপারে। নারীদের ব্যাপারে যেসব পোস্ট ছিল, সে বলেছে আমি এটার দায়দায়িত্ব নিচ্ছি। আমি নারী বিদ্বেষী নই। এ দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। সে বলেছে আমার মা একজন নারী। আমি কোনো দিনও নারী বিদ্বেষী হতে পারি না। এটা হচ্ছে তার বক্তব্য। আমরা তাকে সতর্ক থাকার জন্য বলেছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট দিয়ে থাকে সেটা বোর্ড থেকে মনিটর করা হবে।’

বিসিবি তাকে সতর্ক করেছে বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যাতে এমন পোস্ট না দেওয়া হয়। সে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে বলে জানিয়েছে।’

জালাল ইউনুস আরও বলেন, ‘সে যেহেতু ভুল স্বীকার করেছে। আমরা তাকে পর্যবেক্ষণ করব। তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে ইয়াং ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেকে বল হাতে দ্যূতি ছড়ানোর পর সাকিবের পুরোনো পোস্টগুলো হঠাৎ করেই সামনে আসে। এর পরই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তানজিম সাকিবের বিষয়টি খতিয়ে দেখার কথা জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আজকের আবহাওয়া সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

কমছে ধলাই নদীর পানি, ভাঙন আতঙ্কে এলাকাবাসী

সাগরেই গায়েব ৫৩০ রোহিঙ্গা!

কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা

চাকরিজীবীদের দুই দফায় টানা ৪ দিনের ছুটির সুযোগ

এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর গ্রেপ্তার মোজাফফর, কোথায় ছিলেন এতদিন?

বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প

শিমুলিয়া ঘাটে টোল আদায়কে কেন্দ্র করে পর্যটকদের ওপর হামলা

১০

চোরাই পথে জ্বালানি তেলের কোটি টাকার অবৈধ বাণিজ্য

১১

‘বিদায় পৃথিবী’ লিখে সাংবাদিকের আত্মহত্যা

১২

আর্জেন্টিনা-স্পেন ম্যাচ রেফারি ছিলেন মাদক মামলার আসামি

১৩

অনুশীলনে নেই ইয়ামাল, ফাইনাল খেলা নিয়ে শঙ্কা

১৪

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

১৫

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

১৬

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

১৯

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

২০
X