স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

৯ কোটি নয়, আরও বেশি পাওয়ার যোগ্য মোস্তাফিজ : তাসকিন

মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের উপস্থিতি এখন নিয়মিত দৃশ্য। বিপিএল চললেও এর মধ্যেই রিশাদ হোসেন খেলছেন বিগ ব্যাশে, আর সম্প্রতি আইএল টি-টোয়েন্টি শেষ করে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। ওই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন সাকিব আল হাসানও, যদিও বর্তমানে তিনি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে নেই।

আইএল টি-টোয়েন্টিতে শারজা ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে নয় উইকেট শিকার করেন তাসকিন। পরিবারের সঙ্গে ঢাকায় কিছু সময় কাটিয়ে বিপিএলের জন্য তিনি যোগ দেন সিলেটে, ঢাকা ক্যাপিটালসের ক্যাম্পে। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বিদেশি লিগে খেলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কৃতজ্ঞতা জানান এই পেসার।

তাসকিনের মতে, ভিন্ন দেশের ক্রিকেটারদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করা নিজের খেলাকে সমৃদ্ধ করে। তিনি বলেন, আলাদা সংস্কৃতি, কোচিং পদ্ধতি ও অভিজ্ঞতার আদান-প্রদান ক্রিকেটার হিসেবে উন্নত হতে সহায়তা করে। বোর্ডের এনওসি নীতিকে তিনি ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন।

নিজের আইএল টি-টোয়েন্টি অভিজ্ঞতা প্রসঙ্গে তাসকিন জানান, টুর্নামেন্টটি বোলারদের জন্য সহজ ছিল না। প্রতিটি দলে শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকায় চ্যালেঞ্জ ছিল বড়। তবে এই অভিজ্ঞতা তাকে আত্মবিশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, আইএল টি-টোয়েন্টিতে আট ম্যাচে ১৫ উইকেট নিয়ে আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। এক পর্যায়ে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি। ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদাও তাঁকে ঘিরে।

আসন্ন আইপিএলে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ মূল্য। বিষয়টি নিয়ে তাসকিনের মন্তব্য স্পষ্ট। তাঁর ভাষায়, মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন বহুবার। আইপিএল ও আইএল টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে এই মূল্য তার প্রাপ্য। বরং আরও বেশি পারিশ্রমিক পেলেও সেটি অস্বাভাবিক হতো না বলেই মনে করেন তাসকিন।

তাসকিনের মতে, মোস্তাফিজ শুধু ৯ কোটিতেই সীমাবদ্ধ নন, বর্তমান ফর্ম ও অভিজ্ঞতায় তিনি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও বড় মূল্য পাওয়ার দাবিদার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১০

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১১

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১২

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৩

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৪

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৫

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৬

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৭

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X