স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ এএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজ–তাসকিনের দ্বৈরথে শেষ হাসি মোস্তাফিজের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মুখোমুখি লড়াইয়ে জয় পেয়েছে মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস। তাসকিনের দল শারজা ওয়ারিয়র্সের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে ৬ উইকেটে টপকে নেয় মোস্তাফিজের দুবাই, ফলে তাদের প্লে-অফে ওঠার সম্ভাবনাও বেশ শক্ত হয়েছে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শারজা তোলে ৮ উইকেটে ১৩৪ রান। দুবাইয়ের হয়ে চার ওভার বল করে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন মোস্তাফিজ। তৃতীয় ওভারে কট অ্যান্ড বোল্ড করেন সিকান্দার রাজাকে। শেষ ওভারে কিছুটা খরচা হলেও মাঝের ওভারগুলোতে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ‘দ্য ফিজ’।

রান তাড়ায় দুবাইকে এগিয়ে নেন শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স। শায়ান ৫১ রান করে ফিরে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন কক্স—৫০ বলে ৬১ রান করে। পুরো ইনিংসজুড়েই নিয়ন্ত্রণে ছিল দুবাই।

তবে ম্যাচে নাটকীয়তা আসে ইনিংসের ১৮তম ওভারে। বল হাতে তুলে নেওয়া তাসকিন আহমেদ সেই ওভারে মাত্র ৫ রান দিয়ে তুলে নেন একটি গুরুত্বপূর্ণ উইকেট। ফলে শেষ ১২ বলে দুবাইয়ের প্রয়োজন দাঁড়ায় ২১ রান—মুহূর্তের জন্য জমে ওঠে ম্যাচ।

কিন্তু পরের ওভারে টিম সাউদির বলে ১৮ রান আদায় করে নেয় দুবাই, কার্যত সেখানেই ম্যাচ শারজার হাতছাড়া হয়ে যায়। শেষ ওভারে রোভম্যান পাওয়েলের ছক্কায় নিশ্চিত হয় দুবাইয়ের জয়।

এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ৯ ম্যাচে ছয় হার নিয়ে ৬ পয়েন্টে তালিকার ছয় নম্বরে অবস্থান করছে শারজা ওয়ারিয়র্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X