স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৫ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

আজ আইসিসিকে চিঠি দেবে বিসিবি, থাকবে যেসব বিষয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স: কালবেলা

চলতি বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এবারের আসর। টাইগারদের তিন ম্যাচ রয়েছে কলকাতায়, অপর একটি মুম্বাইয়ে। আইপিএল থেকে তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর দুই দেশের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে।

দেশের ক্রিকেটের উত্তাল পরিস্থিতি শনিবার রাতে জরুরি মিটিংয়ে বসেন বিসিবির ১৭ পরিচালক। জানা গেছে, আজ (০৪ জানুয়ারি) আইসিসির কাছে ৩ বিষয়ে চিঠি দিতে যাচ্ছে বিসিবি।

বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে তারা এবং মুস্তাফিজের সঙ্গে ঘটা বিষয় নিয়েও জানতে চাইবে। একইসঙ্গে খেলোয়াড় ছাড়াও বোর্ড পরিচালক ও অন্য সদস্যদের নিরাপত্তা নিয়ে জানতে চাইবে বিসিবি। এতে যুক্ত থাকবে দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ও।

বিসিবির শীর্ষ এক পরিচালক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সব পক্ষের জন্য সুস্পষ্ট নিশ্চয়তা না পাওয়া গেলে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সব মিলিয়ে আইসিসিকে পাঠানো এই চিঠি শুধু মুস্তাফিজ ইস্যু নয়, বরং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X