স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কোমা ভেঙে ফিরলেন ড্যামিয়েন মার্টিন

ড্যামিয়েন মার্টিন। ছবি : সংগৃহীত
ড্যামিয়েন মার্টিন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ক্রিকেটে স্বস্তির খবর। মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা সাবেক তারকা ব্যাটার ড্যামিয়েন মার্টিন অবশেষে ইন্ডিউসড কোমা থেকে জেগে উঠেছেন। পরিবার ও চিকিৎসকদের ভাষ্য—মার্টিনের শারীরিক অবস্থার উন্নতি “অপ্রত্যাশিতভাবে দ্রুত” এবং অনেকটাই “মিরাকল”-এর মতো।

৫৪ বছর বয়সী মার্টিনকে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছিল গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালে। সেখানেই নিবিড় পরিচর্যায় থাকার পর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসার প্রতি তার শরীর ইতিবাচক সাড়া দিচ্ছে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল।

মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট কোড স্পোর্টসকে বলেন, “কোমা থেকে বের হওয়ার পর সে এখন কথা বলতে পারছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে। তার পরিবারের মনে হচ্ছে, এটা যেন কোনো অলৌকিক ঘটনা। এত দ্রুত অবস্থার উন্নতি হয়েছে যে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে নেওয়ার ব্যাপারেও তারা আশাবাদী।”

গিলক্রিস্ট আরও জানান, মার্টিনের সঙ্গী আমান্ডা বিশ্বাস করেন—বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের শুভকামনা, ভালোবাসা ও সমর্থন এই লড়াইয়ে মানসিক শক্তি জুগিয়েছে। “মানুষের ভালোবাসা যে কতটা শক্তিশালী হতে পারে, তারা সেটা গভীরভাবে অনুভব করেছে,” বলেন তিনি।

পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “এই কঠিন সময়ে যে পরিমাণ সমর্থন ও শুভকামনা আমরা পেয়েছি, তার জন্য আমরা কৃতজ্ঞ। গোল্ড কোস্ট ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসক দল অসাধারণ পেশাদারিত্ব ও মানবিকতা দেখিয়েছে। আমরা সবাইকে অনুরোধ করছি, আমাদের গোপনীয়তা সম্মান করার।”

মেনিনজাইটিস মূলত মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের সুরক্ষামূলক আবরণে প্রদাহ সৃষ্টি করে, যা জটিল হলে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। সেই বিবেচনায় মার্টিনের দ্রুত উন্নতি চিকিৎসকদের কাছেও আশাব্যঞ্জক।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক সময়ের মার্জিত ব্যাটার মার্টিন ৬৭ টেস্টে করেছেন ৪,৪০৬ রান, গড় ৪৬.৩৭। ওয়ানডেতে ২০৮ ম্যাচে ৫,৩৪৬ রান করা এই ব্যাটার ২০০৩ বিশ্বকাপ ফাইনালে আঙুল ভাঙা অবস্থায় অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন।

ক্রিকেট থেকে অবসরের পর তিনি অনেকটাই আড়ালে থাকলেও মাঠের প্রতি ভালোবাসা কখনো কমেনি। আর এখন, মৃত্যুঝুঁকির মুখ থেকে ফিরে আসার এই লড়াইয়ে মার্টিন যেন আবারও দেখাচ্ছেন—কঠিন মুহূর্তে দাঁড়িয়ে থাকার মানে কী।

ক্রিকেট বিশ্ব আপাতত একটাই আশা করছে—এই ‘অলৌকিক প্রত্যাবর্তন’ যেন পূর্ণ সুস্থতায় শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X