স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

জয় দিয়েই খাজাকে বিদায় বলল অস্ট্রেলিয়া

খাজাকে গার্ড অব অনার দিয়ে সম্মাননা দিচ্ছে অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত
খাজাকে গার্ড অব অনার দিয়ে সম্মাননা দিচ্ছে অস্ট্রেলিয়া দল। ছবি : সংগৃহীত

সিডনিতে নাটকীয় শেষ দিনে কিছুটা দোলাচল থাকলেও শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়াই। লক্ষ্য ছিল ১৬০ রান—শুরুতে ঝোড়ো জুটি, মাঝখানে ছোটখাটো বিপত্তি, শেষে ঠান্ডা মাথার ফিনিশ। সব মিলিয়ে পঞ্চম টেস্টে ৫ উইকেটে জয় তুলে নিয়ে ৪-১ ব্যবধানে অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। একই সঙ্গে এটি হয়ে থাকল অজি ব্যাটার উসমান খাজার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ—বিদায়টা রাঙানো হলো জয় দিয়ে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পঞ্চম দিনের উইকেট ছিল চঞ্চল। তবু লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটির দ্রুত ৬২ রানের ভিত্তির পরও লাঞ্চের আগে দুই ওপেনার ফিরলে খানিকটা চাপ তৈরি হয়। লাঞ্চের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়—স্টিভ স্মিথ ঘুরন্ত বলে বোল্ড হন, পরের ওভারে রানআউটে ফেরেন মার্নাস লাবুসেন। তখনই ইংল্যান্ডের শিবিরে ক্ষীণ প্রত্যাশা উঁকি দেয়।

কিন্তু ম্যাচের লাগাম হাতে নেন অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন। দুজনে মিলিয়ে স্থির ৪০ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। শেষ পর্যন্ত ক্যারির কাভার ড্রাইভে চারেই নিশ্চিত হয় জয়—৩২তম ওভারে সব হিসাব চুকে যায়।

এর আগে দিনের শুরুতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস বাড়াতে নেমে লড়াই দেখায়। জ্যাকব বেথেল দেড়শ ছুঁয়ে যান, তবে সিরিজসেরা মিচেল স্টার্ক দু’টি উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ৩৪২ রানে থামান। ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেয় প্রথম ইনিংসের বিশাল স্কোরও।

সংক্ষেপে স্কোর:

ইংল্যান্ড ৩৮৪ ও ৩৪২; অস্ট্রেলিয়া ৫৬৭ ও ১৬১/৫ — অস্ট্রেলিয়া জয়ী ৫ উইকেটে।

সিরিজ: অস্ট্রেলিয়া ৪-১ এ জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১০

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১১

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১২

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৩

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৫

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৬

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৭

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X