স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

মঈন আলী। ছবি : সংগৃহীত
মঈন আলী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে–বলে ভারসাম্যপূর্ণ পারফরম্যান্সে জয় তুলে নিল সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৮তম ম্যাচে তারা ২০ রানে পরাজিত করে ঢাকা ক্যাপিটালসকে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট। ইনিংসের শুরুতে পারভেজ হোসেন ইমন ও তাওফিক খানের জুটিতে ভালো সূচনা পায় দলটি। ইমন ২৪ বলে ৩২ রান করে ফিরলেও মাঝের ওভারে আরিফুল ইসলাম জনি (৩৮) ও আজমতউল্লাহ ওমরজাই (৩৩) ইনিংস এগিয়ে নেন। শেষদিকে মাত্র ৮ বলে ঝড়ো ২৮ রান করে ম্যাচের রং বদলে দেন মঈন আলী। অপরাজিত থাকেন ইথান ব্রুকস ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

ঢাকার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জিয়াউর রহমান, ৪ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ইমাদ ওয়াসিম ও নাসির হোসেন একটি করে উইকেট শিকার করেন।

১৮১ রানের লক্ষ্যে নেমে ঢাকাও ভালো শুরু পায়। রহমানউল্লাহ গুরবাজ ৪৪ বলে ৫১ রান করে দলের লড়াইয়ে থাকার আশা জাগান। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় জুটি গড়ে উঠেনি। মাঝের দিকে সাইফ হাসান ও শেষদিকে সাব্বির রহমান কিছুটা চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেটের চাপ সামলাতে পারেনি দলটি।

সিলেটের বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালমান ইরশাদ। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান খরচায় নেন ৩ উইকেট। মঈন আলী বল হাতেও কার্যকর ছিলেন, ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রানে থামে ঢাকার ইনিংস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট যোগ করল সিলেট টাইটান্স, আর ঢাকাকে সন্তুষ্ট থাকতে হলো আরেকটি হার নিয়েই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১০

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১১

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১২

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৪

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১৫

‘মিমিকে শাস্তি তাকে পেতেই হবে, তার শেষ দেখেই ছাড়ব’

১৬

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৭

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৮

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৯

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

২০
X