ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সোধির স্পিন ভেল্কিতে হেরে গেল বাংলাদেশ

দারুণ খেলেও শেষ পর্যন্ত হতাশ। আউট হওয়ার পথে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
দারুণ খেলেও শেষ পর্যন্ত হতাশ। আউট হওয়ার পথে বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। বৃষ্টির চোখ রাঙানি থাকলেও মিরপুরে নির্বিঘ্নে হলো বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ফেরার ম্যাচে ব্যাট হাতে তামিম ও মাহমুদউল্লাহ অভিজ্ঞতার ছাপ রাখলেও পারেনি বাকিরা। ইশ সোধির স্পিন ভেল্কিতে নাকাল বাংলাদেশের ব্যাটাররা। শনিবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে জয় পেল নিউজিল্যান্ড। এই ফরম্যাটে বাংলাদেশের মাটিতে দলটির সর্বশেষ জয় ছিল ২০০৮ সালে।

আগে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৫৪ রানে অলআউট নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ইশ সোধির স্পিন ভেল্কিতে বাংলাদেশ গুটিয়ে যায় ৪১.১ ওভারে ১৬৮ রানে। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড। আগামী ২৬ সেপ্টেম্বর মিরপুরে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১৯ রানেই লিটন দাসের উইকেট হারায় স্বাগতিকরা। জেমিসনের বলে রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ৬ রান করা বাংলাদেশ অধিনায়ক।

অপর প্রান্তে দীর্ঘ ৮০ দিন পর মাঠে ফেরা তামিম ইকবাল ছিলেন বেশ ছন্দে। তার সঙ্গে তাল মেলাতে পারেননি তরুণ তানজিদ হাসান তামিম। দলীয় ৬০ রানের মাথায় ইশ সোধির বলে সাজঘরে ফেরেন তিনি। ১২ বলে তার রান ১৬।

সোধির একই ওভারের শেষ বলে সাজঘরে ফিরে টাইগার ভক্তদের হতাশ করেন প্রায় দুই বছর পর দলে ফেরা সৌম্য সরকার। সোধির বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেননি বাঁ হাতি এই ব্যাটার।

চতুর্থ উইকেটে তামিম ও হৃদয়ের ওপর ভরসা ছিল অনেকের। কিন্তু বিধিবাম, হয়নি। তরুণ তানজিদের সঙ্গে ৪১ রানের জুটি গড়েছিলেন তামিম। হৃদয়ের সঙ্গে হলো মাত্র ১০ রানের। সোধির বলে বোল্ড হয়ে ফেরেন হৃদয় ৭ বলে মাত্র ৪ রান করে।

৭০ রানে চার উইকেট হারানো বাংলাদেশ তখন বেশ চাপে। ফিফটির দিকে ধাবমান তামিম হতাশ করেছেন শেষ দিকে। নিজে ফিফটি পাননি, দলকে রেখে আসেন বিপদে। দলীয় স্কোর যখন ৯২, তামিমের রান তখন ৪৪। সোধির বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন সাবেক এই অধিনায়ক। ৫৮ বলের ইনিংসে তামিম হাঁকান ৭টি চার।

তামিমের বিদায়ের পর বড় ভরসার জায়গায় ছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ মেহেদী হাসানের জুটি। এই জুটি ভালোও করছিল। কিন্তু সেই সোধির আবার আঘাত। বোল্ড করে দেন ২৯ বলে ১৭ রান করা মেহেদীকে। এই জুটিতে আসে ৬৩ বলে ৪২ রান। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন সোধি।

মেহেদীর বিদায়ের পর স্বীকৃত ব্যাটার বলতে ছিলেন মাহমুদউল্লাহ। এক রানের জন্য তিনি পাননি ফিফটি। চাইলে এ বলটিকে বাউন্ডারির বাইরে পাঠাতেই পারতেন মাহমুদউল্লাহ। ছেড়ে দিলে নিশ্চিত ওয়াইড হতো। অথচ পার্ট টাইমার কোল ম্যাকনকির সে বলটি মাহমুদউল্লাহ মারলেন সরাসরি ফাইন লেগে থাকা ফিল্ডারের হাতে! সেটিও আবার ৪৯ রানে দাঁড়িয়ে থেকে। ৭৬ বলের ইনিংসে মাহমুদউল্লাহ হাঁকান চারটি চার ও এক ছক্কা।

মাহমুদউল্লাহর বিদায়ের পরই বাংলাদেশের পরাজয় ত্বরান্বিত হয়। লেজের সারির ব্যাটাররা বড় কোনো চমক উপহার দিতে না পারায় বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। হাসানকে শূন্য রানে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট বগলদাবা করেন সোধি। ৩০ বলে ২১ রান করা নাসুমকে ফেরান জেমিসন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন টম ব্লান্ডেল। হেনরি নিকোলস করেন ৪৯ রান। মানকাডিং আউটের পরও দ্বিতীয়বার ব্যাট করা ইশ সোধি করেন ৩৫ রান। বাংলাদেশের হয়ে বল হাতে খালেদ আহমেদ ও মেহেদী হাসান তিনটি করে উইকেট নেন। মুস্তাফিজুর ২টি ও হাসান এবং নাসুম নেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১০

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১১

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১২

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৩

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৪

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৫

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৬

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৮

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৯

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

২০
X