স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী বছর বাংলাদেশ দলের সামনে যেসব সিরিজ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইংরেজি বছর ২০২৩ সালের প্রায় পুরোটাজুড়েই ব্যস্ততার মধ্যে কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। বছরজুড়েই বিশ্বকাপ ও নানা সিরিজের মধ্যে ব্যস্ততায় দিন কেটেছে শান্ত-লিটনদের। বছরের শেষ দিনটিতেও ব্যস্ত থাকতে হবে তাদের। অবশ্য বছর শেষ হলেই শান্তদের ব্যস্ততা ফুরোচ্ছে তা কিন্তু নয় বরং আরো বেশি ব্যস্ততা নিয়ে অপেক্ষা করছে ২০২৪।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০২৪ সালে কমপক্ষে ১২ ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ, সঙ্গে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। এছাড়াও একাধিক দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের সাদা পোশাকেও সাকিব বাহিনীর নামতে হবে ১৪ বার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

২০২৪ সালে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যস্ত সময়সূচি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। দেশের সবচেয়ে জনপ্রিয় আর ব্যয়বহুল ঘরোয়া আসর বিপিএল আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হয়ে এই আসরের পর্দা নামবে পহেলা মার্চ।

শ্রীলঙ্কা হোম সিরিজ

বিপিএলের পরেই লঙ্কানদের বিপক্ষে ঘরের মাটিতে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

জিম্বাবুয়ে হোম সিরিজ

লঙ্কানদের পর এপ্রিলে টাইগারদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ঘরের মাঠের এই সিরিজে রোডেশিয়ানদের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসতে যাওয়া এই আসরে আগেই জায়গা নিশ্চিত করেছিল বাংলাদেশ। মূলত র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি এই মেগা আসরে অংশ নিচ্ছে টাইগাররা।

আফগানিস্তান অ্যাওয়ে সিরিজ

জুলাই-আগস্টে বাংলাদেশ আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। এ সিরিজটি হওয়ার সম্ভাবনা রয়েছে আরব আমিরাতে। সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। পাশাপাশি আফগানদের বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে টাইগাররা।

পাকিস্তান সফর

আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে শুধু ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ হওয়ার কথা রয়েছে। কোনো ওয়ানডে বা টি-টোয়েন্টি নেই।

ভারত সফর

সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ দলের ভারত সফরের কথা রয়েছে। এ সফরে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজের পাশাপাশি ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা হোম সিরিজ

অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে প্রোটিয়াদের। ঘরের মাঠের এই সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে শুধুমাত্র ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ সফর

নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বছর শেষ করবে বাংলাদেশ। এ সফরে সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। তাছাড়া ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১০

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১১

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১২

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৩

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৪

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৫

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৭

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৮

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৯

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

২০
X