স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় যা বলছে বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য একটি দুঃখজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। রোববার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি খেলাটিকে বিভক্ত না করে ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।

নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর খুব কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা বাস্তবসম্মত নয়।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানো এবং এর ফলে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেটিং দেশের অনুপস্থিতি খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য গভীরভাবে হতাশাজনক।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা বিভাজন বা বর্জনের পথে না গিয়ে খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই—সংস্থা, লিগ ও খেলোয়াড়দের প্রতিনিধিসহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে ক্রিকেটকে ঐক্যবদ্ধ রাখার উদ্যোগ নিতে।’

ডব্লিউসিএ মনে করছে, এ ঘটনা দক্ষিণ এশীয় ক্রিকেটে বিদ্যমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রতিফলনও তুলে ধরেছে। অতীতে পাকিস্তান আয়োজক হলে ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। একই ধারাবাহিকতায়, আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, দেশটির চূড়ান্ত অংশগ্রহণ এখনো সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

টম মফাট আরও বলেন, চুক্তি রক্ষা, খেলোয়াড়দের স্বার্থ এবং তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ আলোচনার অভাব নিয়ে ডব্লিউসিএ ক্রমশ উদ্বিগ্ন। তার মতে, ‘এই পরিস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান শাসনব্যবস্থার কিছু গভীর কাঠামোগত সমস্যাকেও সামনে এনেছে।’

তিনি সতর্ক করে বলেন, এসব সমস্যার সমাধান না হলে তা দীর্ঘমেয়াদে ক্রিকেটের প্রতি আস্থা, ঐক্য এবং খেলাটির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X