স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবশেষে বিদায় ঘণ্টা বেজে গেল বাংলাদেশের। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্স পর্বের ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে এদিন ৩৮.১ ওভারে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় টাইগার যুবারা। জবাবে ৭ উইকেট হাতে রেখে ১৫৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ যুবারা।

এই হারের ফলে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে যাওয়ার আর কোনো আশা নেই মিরাজ-লিটনদের উত্তরসূরিরা।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান ওপেনার জাওয়াদ আবরার। ৩ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। জাওয়াদের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন রিফাত বেগ এবং আজিজুল হাকিম তামিম।

দুজনের জুটিটা ভালোই চলছিল। দলের ৫৩ রানের মাথাতে ৩৬ বলে ৩১ রান করা রিফাত বিদায় নিলে চাপে পড়ে বাংলাদেশ। কিছুক্ষণ পর ফিরে গেছেন তামিমও। ৪৬ বলে ২০ রান করেন তিনি। একই ওভারে ২৭ বলে ১০ রান করে সাজঘরে ফিরে গেছেন কালাম সিদ্দিকী অলিন। ৭২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

দলের ৯০ রানের মাথাতে ১৮ বলে ৯ রান করা রিজান হোসেনও সাজঘরে ফিরে যান। চাপ আরও বেড়েছে টাইগার যুবাদের। একের পর এক উইকেটের পতনে একদম লন্ডভন্ড অবস্থা দলের। ৩৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আব্দুল্লাহ। বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। শেষ দিকে শাহরিয়ার আহমেদ লড়াই চালিয়ে গেছেন। যদিও বেশিক্ষণ টেকেননি। ৩২ বলে ১৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন শাহরিয়ার। ১৩৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন সেবাস্তিয়ান মরগান। ২টি করে উইকেট নিয়েছেন রালফি আলবার্ট এবং মানি লামসদেন। ১টি করে উইকেট শিকার করেন অ্যালেক্স গ্রিন, ফারহান আহমেদ এবং জেমস মিন্টো।

জবাব দিতে নেমে শুরুতেই জেমস মুরসের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। মুরসকে ফিরিয়ে দেন আল ফাহাদ। ৬ বলে ১ রান করে দলের ৩ রানের মাথাতে সাজঘরে ফিরে যান মুরস। এরপর জুটি বাঁধেন টিকে থাকা ওপেনার বেন ডাওকিনস এবং বেন মায়েস। দুজনে মিলে পরিস্থিতি সামলে এগিয়েছেন। দলের ৩৯ রানের মাথাতে ডাওকিনসকে ফেরান সেই আল ফাহাদ। ২৯ বলে ২৭ রান করে সাজঘরে ফিরে যান ডাওকিনস।

ডাওকিনসের বিদায়ের পর মায়েসের সাথে যোগ দিয়েছেন থমাস রিউ। এসেই ধুমধাড়াক্কা ব্যাটিং করেছেন রিউ। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলেছেন। মায়েস সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছেন। রিউ-মায়েসের কার্যকরী ব্যাটিংয়ে জয়ের দিকে ছুটেছে ইংল্যান্ড।

চালিয়ে খেলে গেছেন রিউ। আগ্রাসী ব্যাটিংয়ে দারুণ এক ফিফটি ছুঁয়ে ফেলেন অধিনায়ক থমাস রিউ। দলের ১১৭ রানের মাথাতে বেন মায়েস ৫০ বলে ৩৪ রান করে বিদায় নেন।

রিউ ফিফটি ছুঁয়ে আরও এগিয়েছেন। শেষ দিকে রিউর সাথে যোগ দেন কালাব ফালকানোর। দুজনে মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৫৫ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করেছে ইংল্যান্ড। রিউ ৫০ বলে ৫৯ রান করে টিকে ছিলেন। ১০ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন কালাব।

বাংলাদেশের হয়ে ২ উইকেট শিকার করেন আল ফাহাদ। ১ উইকেট নিয়েছেন সামিউন বশির রাতুল।

এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। সুপার সিক্স থেকে সেমিফাইনালে যাওয়ার আর কোনো সুযোগ নেই।

কালবেলা/জিএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১০

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১১

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

১৩

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১৫

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১৬

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৮

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৯

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

২০
X