স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ‘পরিকল্পনা’ ফাঁস!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। টাইগারদের সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের কথা ভেবেছিল। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে মিটিং করে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়ে দেন যে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার কিংবা সোমবারই জানিয়ে দেওয়া হবে।

তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত এখনো ঝুলে থাকলেও এক প্রতিবেদনে জানা গেল তাদের ভ্রমণ পরিকল্পনার কথা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে বলছে, টেলিকম এশিয়া স্পোর্ট-কে এক সূত্র জানিয়েছেন, ‘বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অস্ট্রেলিয়া দলের সঙ্গে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে পাকিস্তান দল।’

ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে টেলিকম এশিয়া লিখেছে, ‘নাকভি প্রেসিডেন্ট আসিফ জারদারি ও সামরিক বাহিনীর কাছ থেকেও পরামর্শ নিয়েছিলেন, তারপর পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার সঙ্গেও দেখা করেন। তারা দুজনেই শ্রীলঙ্কায় দল পাঠানোর ব্যাপারে সায় দিয়েছেন। ভারত ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন।’

শুধু তাই নয়? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে দেরী করায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটাররাও। অর্থাৎ, সাবেকদের অনেকেই বিশ্বকাপ বয়কট না করে বরং আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করার পরামর্শ দিয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ বৃহস্পতিবার থেকে লাহোরে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি তারা প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের সঙ্গে। ভারতের বিপক্ষে তারা খেলবে ১৫ ফেব্রুয়ারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৪

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১৫

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৬

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৮

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৯

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

২০
X