স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

লিটন-মোস্তাফিজহীন বিশ্বকাপ বাংলাদেশে সরাসরি দেখবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আর মাত্র একদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরে খেলছে না বাংলাদেশ। টাইগাররা বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় বাংলাদেশে স্বভাবতই বিশ্বকাপ নিয়ে মাতামাতি কম। তবে ক্রিকেট পাগল বাংলাদেশিরা বঞ্চিত হবেন না বিশ্বকাপ ম্যাচ দেখা থেকে।

সে কারণেই আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইসিসি জানিয়েছে, বিশ্বকাপ সরাসরি দেখতে হলে কোন কোন প্লাটফর্মে চোখ রাখতে হবে। সেই সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করা হবে দুটি চ্যানেলে। যার একটি হলো বাংলাদেশের প্রথম ক্রীড়া টিভি চ্যানেল টি স্পোর্টস, অন্যটি নাগরিক টিভি। এই দুই টেলিভিশন ছাড়াও র‍্যাবিটহোলের ওয়েবসাইট এবং অ্যাপে ইন্টারনেট ব্যবহার করে সরাসরি দেখা যাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারতে জিও হটস্টার ও স্টার স্পোর্টস বিশ্বকাপ সম্প্রচার করবে। ইংরেজি ভাষার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় হবে ধারাভাষ্য। সাথে বাংলা, ভোজপুরি, মারাঠি, সাইন ল্যাঙ্গুয়েজ ও হরিয়ানিতেও।

আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। সেখানে খেলা দেখা যাবে ডায়লগ টিভি ও মোবাইল অ্যাপের মাধ্যমে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিণ আফ্রিকায় প্রাইম ভিডিও, পাকিস্তানে পিটিভি ও মাইকো আর অনলাইনে তামাশা, এআরওয়াই জাপ ও ট্যাপম্যাড খেলা দেখাবে বিশ্বকাপের। পাকিস্তানের ম্যাচগুলোতে থাকবে উর্দু ধারাভাষ্যে ম্যাচ দেখার ব্যবস্থা।

এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডায় উইলো টিভি, মধ্যপ্রাচ্যে ক্রিকলাইফ ম্যাক ও স্টারজপ্লে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইএসপিএন সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X